advertisement

Pet Parenting Tips: আপনার পোষ্য হয়ে উঠবে আপনার গর্ব, শুধু মানুন কয়েকটি টিপস, কামাল করবে পারফরম্যান্সে

Last Updated:
Pet Parenting Tips: বাড়িতে থাকা আপনার পোষ্যকেও করে তুলতে পারেন স্মার্ট! এভাবেই সহজ কিছু প্রশিক্ষণ বদলে দেবে
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: আপনার বাড়ির পোষ্যকেও স্বল্প প্রশিক্ষণে করে তুলতে পারেন স্মার্ট! বিভিন্ন অভিযানে বা আমাদের চারপাশে নিরাপত্তা দেওয়ার জন্য বহু সময় স্টেশনে, জনবহুল এলাকায় পুলিশের সঙ্গী হিসেবে দেখা যায় ডগ স্কোয়ার্ড কে

2/6
গুরুত্বপূর্ণ অভিযানে তাদের দক্ষতা এবং পারফরমেন্স রীতিমতো প্রশংসার দাবি রাখে। তবে এক্ষেত্রে কুকুরকে দক্ষ করে তোলার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে ট্রেনারের। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েই এই প্রশিক্ষণ মেলে তাদের। ডগ স্কোয়াডের বিশেষ এই বাহিনীর কাজ মূলত গন্ধ শুঁকে বোমা বা মাদকদ্রব্য শনাক্ত করা। জন্মগত ভাবেই এ ক্ষমতা সব কুকুরের মধ্যেই থেকে থাকে

3/6
তবে তারমধ্যে বিশেষ কয়েকটি জাত অর্থাৎ ল্যাব্রাডোর, জার্মান শেফার্ড এ ধরনের পোষ্য কে ট্রেনিং দিলে সহজেই এরা নানা আদব-কায়দা রপ্ত করতে পারে। তাই পুলিশদের সঙ্গে থাকা বিশেষ এই ডগ স্কোয়ার্ডের ট্রেনিংপ্রাপ্ত কুকুরদের দেখলে আমরা অনেকেই মনে করি আমাদের পোষ্যকেও যদি এমন প্রশিক্ষণ দেওয়া যায়

4/6
সেক্ষেত্রে বাড়িতে অতিথি আসলে হ্যান্ডশেক, বসা, দাঁড়ানো, এক কথায় বাধ্য হতে শেখা এবং টয়লেট ট্রেনিংও দেওয়া যায়। ৫ থেকে ৬ মাস বয়সের সময় থেকে ধীরে ধীরে এদের সঙ্গে বন্ধুর মতো করে মিশে ছোটখাটো কিছু কৌশলের মধ্যে দিয়ে ট্রেনিং শুরু করানো যেতে পারে বলেই জানালেন বিশেষ প্রশিক্ষক সজল কুমার সিং

5/6
প্রথম অবস্থাতে প্রতিদিন কিছু লুকোচুরি খেলা খেলতে হয় তাদের সঙ্গে। খাবার লুকিয়ে গন্ধ শুঁকে বের করার মধ্যে দিয়ে মানুষের ছোঁয়া জিনিসের গন্ধ শুঁকে খুঁজে বার করারও ট্রেনিং দেওয়া যায় বাড়ির পোষ্য কুকুরদের

6/6
ফলে ধীরে ধীরে সে মানুষটাকেও খুঁজে বার করতে পারে। তবে ডগ স্কোয়াড এর অত কঠিন ট্রেনিং না থাকলেও, নানা ছোট ছোট প্রশিক্ষণ এর মধ্যে দিয়েই আপনার বাড়ির পোষ্য হয়ে উঠতে পারে অনেকটাই স্মার্ট