advertisement

Indian Railways Special Train: ভারতীয় রেলের মেগা উপহার! এপ্রিলে বাংলার সঙ্গে এইসব রাজ্যকে জুড়বে ২৮ স্পেশ্যাল ট্রেন, ভোটের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত

Last Updated:
Indian Railways Special Train: ভোটের মুখে যাত্রীদের স্বস্তি দিতে বড় ঘোষণা ভারতীয় রেলের। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করবে মোট ২৮টি বিশেষ ট্রেন। কোন কোন রুটে জানুন
1/5
ভোটের কথা মাথায় রেখে এবার ভারতীয় রেলের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হল। বড় সিদ্ধান্ত অনুযায়ী ২৮ টি স্পেশ্যাল ট্রেন চালানো হবে তাদের তরফ থেকে। মূলত ভোটের কথা মাথায় রেখেই এই সকল ট্রেন চালানো হবে বলেই জানা যাচ্ছে রেল সূত্রে।

2/5
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার দু'দফায় ভোট গ্রহণ হতে চলেছে। প্রথম দফা ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটের সময় বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকা ভোটারদের যাতে যাতায়াতের সুবিধা হয় তার জন্যই এমন পদক্ষেপ বলে খবর।

3/5
রেলের তরফে যে ২৮ টি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সকল ট্রেনগুলি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযুক্ত হতে চলেছে। ট্রেনগুলির কোনওটি হাওড়া, আবার কোনওটি কলকাতা স্টেশন থেকে বিভিন্ন প্রান্তের মধ্যে যাতায়াত করবে। এছাড়াও উত্তরবঙ্গের মালদহ-সহ বেশ কিছু স্টেশনের মধ্যেও যাতায়াত করবে বেশ কিছু ট্রেন।

4/5
সূত্র মারফৎ যা জানা যাচ্ছে, বেঙ্গালুরু-মালদহ, হাওড়া-পাটনা, লালকুয়া-কলকাতা, ডিব্রুগড়-কলকাতা, সাঁতরাগাছি-মুম্বই, শালিমার-বিশাখাপত্তনম, কানপুর সেন্ট্রাল-কলকাতা, চণ্ডীগড়-সাঁতরাগাছির মধ্যে বেশকিছু ট্রেন যাতায়াত করবে।

5/5
রেল সূত্রে খবর অনুযায়ী ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই সকল ২৮ টি স্পেশ্যাল ট্রেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যাতায়াত করবে। ছুঁয়ে যাবে বিভিন্ন স্টেশন। আর এর ফলে পশ্চিমবঙ্গের যে সকল ভোটাররা ভিন রাজ্যে কর্মসূত্রে রয়েছেন তারা ভোটের সময় যাতায়াতের ক্ষেত্রে বড়ই সুবিধা পাবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।