তাঁদের জুটি দর্শকদের মুখে মুখে ফিরত... 'তোমার সাথে কাজ করা সবসময়েই বিশেষ...' রাহুল চলে যাওয়ার পরে কেমন আছেন সন্দীপ্তা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন।
কলকাতা: ছোটপর্দায় রাহুল সন্দীপ্তার জুটি ছিল বহুল জনপ্রিয়। ‘তুমি আসবে বলে’, ‘আয় খুকু আয়’ দুই ধারাবাহিকেই জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুসংবাদ কোনও ভাবেই মেনে নিতে পারছেন না সন্দীপ্তা।
এদিন তিনি লেখেন, না… এখনও মানতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না। রাহুল তুমি শুধু একজন অসাধারণ অভিনেতা নও, একজন দারুণ লেখক আর মানুষও…

advertisement
ছোটপর্দায় রাহুল-সন্দীপ্তা জুটির জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। সবকিছুই আজ স্মৃতি।
রবিবার রাতে প্রিয়াঙ্কা লেখেন, বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ আমাদের কিছুটা সময় দিতে অনুরোধ করছি সকলকে৷ সন্তান রয়েছে, মা এখনও রয়েছেন এবং গোটা পরিবারের স্বার্থে আমাদের ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা রাখতে সাহায্য করুন৷ তাঁর ভক্ত এবং সংবাদমাধ্যমের কাছেও একই অনুরোধ রাখলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷
advertisement
প্রসঙ্গত, জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের৷ সেখানে উপস্থিত ছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 12:05 PM IST











