advertisement

পাহাড়ে বিরাট চমক...! নতুন দল নিয়ে প্রার্থী ঘোষণা অজয় এডওয়ার্ডের, দার্জিলিংয়ে লড়বেন নিজেই

Last Updated:
West Bengal Assembly Election 2026: আগামী বিধানসভায় দশটি আসনে ভোটের লড়াই চালাবে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। এই দলের প্রার্থী হিসেবে দার্জিলিঙে খোদ পাহাড় থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অজয় এডওয়ার্ড। রবিবার একটি অনুষ্ঠান থেকে নিজেই ঘোষণা করলেন তিনি!
1/5
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিঙে এবার বিরাট চমক, খোদ পাহাড় থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অজয় এডওয়ার্ড। রবিবার একটি অনুষ্ঠান থেকে অজয় এডওয়ার্ড ঘোষণা করেন তার নবগঠিত সংগঠন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট এবার বিধানসভায় দশটি আসনে ভোটের লড়াই চালাবে।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিঙে এবার বিরাট চমক, খোদ পাহাড় থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অজয় এডওয়ার্ড। রবিবার একটি অনুষ্ঠান থেকে অজয় এডওয়ার্ড ঘোষণা করেন তার নবগঠিত সংগঠন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট এবার বিধানসভায় দশটি আসনে ভোটের লড়াই চালাবে।
advertisement
2/5
সেইমতো দশ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন অজয় এডওয়ার্ড। খোদ নিজে দার্জিলিং আসন থেকে লড়াই করলেও, পাহাড় ও তরাইতেও প্রার্থী ঘোষণা করেন তিনি। কার্শিয়াং এর বন্দনা রাই, কালিম্পংয়ে ভের্নন ব্রিট্টো লেপচা, শিলিগুড়িতে কৃষ্ণ আনন্দ সিং এবং মাটিগাড়া নকশালবাড়িতে নিমেশ সুনদাস প্রার্থী হচ্ছেন। পাশাপাশি তরাই ডুয়ার্স থেকে নাগরাকাটা আসনে রনজিত খেস ও মালবাজার আসনে চন্দন লোহরা লড়াই করতে চলেছেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সেইমতো দশ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন অজয় এডওয়ার্ড। খোদ নিজে দার্জিলিং আসন থেকে লড়াই করলেও, পাহাড় ও তরাইতেও প্রার্থী ঘোষণা করেন তিনি। কার্শিয়াং এর বন্দনা রাই, কালিম্পংয়ে ভের্নন ব্রিট্টো লেপচা, শিলিগুড়িতে কৃষ্ণ আনন্দ সিং এবং মাটিগাড়া নকশালবাড়িতে নিমেশ সুনদাস প্রার্থী হচ্ছেন। পাশাপাশি তরাই ডুয়ার্স থেকে নাগরাকাটা আসনে রনজিত খেস ও মালবাজার আসনে চন্দন লোহরা লড়াই করতে চলেছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
তবে অজয় অ্যাডওয়ার্ডের এই ঘোষণা পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বিশেষ প্রভাব ফেলছে। কেননা অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ইতিমধ্যেই পাহাড়ে নিজেদের অবস্থান মজবুত করছে পাশাপাশি তাদের দলের প্রার্থীও ঘোষণা করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই সমস্ত প্রার্থীদের সমর্থন করছে। অন্যদিকে পাহাড়ে ও সমতলে ভারতীয় জনতা পার্টিও পাঠিয়ে দিয়েছে, যাদের গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থন করছে। ফলে পাহাড়ি হতে চলেছে ত্রিমুখী লড়াই। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
তবে অজয় অ্যাডওয়ার্ডের এই ঘোষণা পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বিশেষ প্রভাব ফেলছে। কেননা অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ইতিমধ্যেই পাহাড়ে নিজেদের অবস্থান মজবুত করছে পাশাপাশি তাদের দলের প্রার্থীও ঘোষণা করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই সমস্ত প্রার্থীদের সমর্থন করছে। অন্যদিকে পাহাড়ে ও সমতলে ভারতীয় জনতা পার্টিও পাঠিয়ে দিয়েছে, যাদের গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থন করছে। ফলে পাহাড়ি হতে চলেছে ত্রিমুখী লড়াই।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
উল্লেখ্য ২০২৪ সালে হামরো পার্টি ভেঙে এই নতুন দল গঠন করে অজয় এডওয়ার্ড। আগে দার্জিলিং পৌরসভায় সাফল্য পেলেও পরবর্তীতে ক্ষমতা হারাতে হয় এবং জিটিএ-র রাজনীতিতে পিছিয়ে পড়ার পর দলীয় ভাঙন দেখা যায়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
উল্লেখ্য ২০২৪ সালে হামরো পার্টি ভেঙে এই নতুন দল গঠন করে অজয় এডওয়ার্ড। আগে দার্জিলিং পৌরসভায় সাফল্য পেলেও পরবর্তীতে ক্ষমতা হারাতে হয় এবং জিটিএ-র রাজনীতিতে পিছিয়ে পড়ার পর দলীয় ভাঙন দেখা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
এই পরিস্থিতিতে ফের নতুন করে ঘুরে দাঁড়িয়েছে অজয় এডওয়ার্ড এবং ২০২৬ শে তার এই নতুন দল নিয়ে কতটা জনসমর্থন আদায় করতে পারেন এখন সেটাই দেখার বিষয়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই পরিস্থিতিতে ফের নতুন করে ঘুরে দাঁড়িয়েছে অজয় এডওয়ার্ড এবং ২০২৬ শে তার এই নতুন দল নিয়ে কতটা জনসমর্থন আদায় করতে পারেন এখন সেটাই দেখার বিষয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement