Rahul Arunoday Banerjee: কিছুক্ষণেই দেহ এসে পৌঁছবে কলকাতায়... সকালেই রাহুলের বিজয়গড়ের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শব্দহীন, স্তব্ধ তিনিও...
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Rahul Arunoday Banerjee: রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। সোমবার সকালে রাহুলের বিজয়গড়ের বাড়িতে দেখা করতে আসেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।
কলকাতাঃ প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। জানা গিয়েছে, শ্যুটিঙের পর তালসারির সমুদ্রে নামেন তিনি। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান।
রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। সোমবার সকালে রাহুলের বিজয়গড়ের বাড়িতে দেখা করতে আসেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। শোকে বিহ্বল প্রসেনজিত কোন কথা না বলে, হাত জোড় করে গাড়িতে ওঠে যান। রবিবার, বিকেলে দুঃসংবাদ পেয়েই রাহুলের মায়ের সঙ্গে দেখা করতে আসেন সুদীপ্তা চক্রবর্তী, নীলঞ্জনা শর্মা, দেবলীনা দত্ত, সৌম্য মুখোপাধ্যায়, অমিত দাস, সোহিনী সরকার, সৌরভ দাস, শোভন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ প্রমুখ।
advertisement
advertisement
সূত্রের খবর, তমলুক জেলা হাসপাতালে আজ, সোমবার ময়নাতদন্ত হবে অভিনেতার। তারপর তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাহুলের স্কুলের বন্ধুরা ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।৬/৮৮ বিজয়গড়, কলকাতা ৩২। অনন্যা অ্যাপার্টমেন্ট। এখানেই তিন তলায় প্রয়াত অভিনেতার ফ্ল্যাট। প্রতিবেশী অমল মজুমদার জানাচ্ছেন এখানে কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 10:13 AM IST











