advertisement

ঘরে ফিরলেন শান্তনু সেন...! ১৫ মাস পর সাসপেনশন প্রত্যাহার, সিদ্ধান্ত জানালেন সেই জয়প্রকাশই

Last Updated:

Santanu Sen: তৃণমূলের ঘরে ফিরলেন শান্তনু সেন। তাঁর দলে ফেরার সিদ্ধান্ত জানালেন জয়প্রকাশ মজুমদার। আরজি কর কাণ্ডের পর সাসপেনশনের সিদ্ধান্ত জানিয়েছিলেন সেই জয়প্রকাশই।

শান্তনু সেন
শান্তনু সেন
কলকাতা: ২০২৪ সালের অগস্টে আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে মুখ খোলার পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনু সেনের। এর প্রেক্ষিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। অবশেষে দীর্ঘ ১৫ মাস পরে শান্তনু সেনের শাপমোচন। সাসপেনশন প্রত্যাহার করা হল তৃণমূলের তরফে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে দলের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সাসপেনশন প্রত্যাহারের ফলে শীঘ্রই শান্তনু সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন বলে মনে করা হচ্ছে। আরজি কর কাণ্ডের সময়ে, একাধিক বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন।
advertisement
advertisement
সেইসময়, আরজি করের ঘটনার কড়া নিন্দা করে তাঁর বিস্ফোরক মন্তব্য ভাল ভাবে নেয়নি তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে দল। মুখপাত্র পদ থেকে সরিয়ে দল থেকে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়। এতদিন তিনি দল থেকে বহিস্কৃতই ছিলেন। তবে অন্য দলে যোগদান করার সিদ্ধান্ত নেননি শান্তনু।
advertisement
রবিরার দলের তরফে প্রাক্তন সাংসদ ডাঃ শান্তনু সেনের সাসপেনশন প্রত্যাহার করে জয়প্রকাশ মজুমদার জানান, “ডাঃ শান্তনু সেনের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করে নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বোচ্চ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন।” শান্তনু সেন এখন থেকে দলের হয়ে সবরকম কাজ করতে পারবেন, বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘরে ফিরলেন শান্তনু সেন...! ১৫ মাস পর সাসপেনশন প্রত্যাহার, সিদ্ধান্ত জানালেন সেই জয়প্রকাশই
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement