advertisement

Rahul Arunoday Banerjee Death Update: তালসারিতে দুর্ঘটনার সময় 'অন' ছিল শ্যুটিংয়ের ক্যামেরা, কীভাবে মৃত্যু হল রাহুলের? যা ধরা পড়ল ক্যামেরা ফুটেজে

Last Updated:

যখন রাহুল দুর্ঘটনার কবলে পড়েন, তখন অন ছিল শ্যুটিং-এর ক্যামেরা! সেই ক্যামেরাতেই ধরা পড়ে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ। ঠিক কী ঘটেছিল? কীভাবে চলে গেল একটা তরতাজা প্রাণ?

প্রত্যক্ষদর্শীদের দাবি গর্ত থাকার কারণে এই ঘটনা ঘটেছে। বালির নীচে একটি গভীর খাদ ছিল, যা বাইরে থেকে বোঝা যায়নি। সেই জায়গায় পৌঁছতেই নাগাল পাননি অভিনেতা ও নায়িকা। নাগাল না পেয়ে সমুদ্রে পড়ে যান দু’জনেই। তলিয়ে যেতে থাকেন অভিনেতা। নায়িকাও বিপদের মুখে পড়েন। তখনই চিৎকার শুরু করেন তিনি। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয়দের সাহায্য চাওয়া হয় দ্রুত।
প্রত্যক্ষদর্শীদের দাবি গর্ত থাকার কারণে এই ঘটনা ঘটেছে। বালির নীচে একটি গভীর খাদ ছিল, যা বাইরে থেকে বোঝা যায়নি। সেই জায়গায় পৌঁছতেই নাগাল পাননি অভিনেতা ও নায়িকা। নাগাল না পেয়ে সমুদ্রে পড়ে যান দু’জনেই। তলিয়ে যেতে থাকেন অভিনেতা। নায়িকাও বিপদের মুখে পড়েন। তখনই চিৎকার শুরু করেন তিনি। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয়দের সাহায্য চাওয়া হয় দ্রুত।
তালসারি, পশ্চিম মেদিনীপুর: অভিশপ্ত রবিবার! তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালের শ্যুটিংয়ের সময় জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে মৃত্যু হল রাহুলের? এই নিয়ে একাধিক তত্ত্ব উঠে আসছে। অভিনেতার মৃত্যু ঘিরে ধোঁয়াশাও রয়েছে!
তদন্তে পুলিশের হাতে একটি ভিডিও ফুটেজ আসে। রাহুল আর সহ-অভিনেত্রী শ্বেতা শট দেওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন। যখন দুর্ঘটনাটি ঘটছে, তখন শ্যুটিংয়ের ক্যামেরা অন ছিল। সেখানেই ধরা পড়ে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ। ফুটেজে দেখা যায়, তালসারির সমুদ্রের অনেকটা ভিতরের দিকে চলে যান রাহুল ও শ্বেতা। শ্যুটিংয়ের ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অভিনেত্রী প্রথমে জলে পড়ে যান। তার পর রাহুলও পড়ে যান। তারপর দেখা যাচ্ছে, ক্যামেরা যেখানে বাসনো ছিল, তার ডান ডিক থেকে একজন ছুটে যাচ্ছেন, জলের উপর দিয়ে ছুটে গিয়ে তিনি শ্বেতাকে  প্রথমে উদ্ধার করেন। পাশে একটা বোট ছিল, সেই বোটে তাঁকে তুলে নিয়ে পাড়ে চলে আসেন। কিন্তু রাহুল বেশ কিছুটা সময় জলের মধ্যেই ছিলেন। প্রথমদিকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পর ক্যামেরা অফ হয়ে যায়। পুলিশ জানাচ্ছে, যারা শ্যুটিংয়ে যুক্ত ছিলেন, তাঁদের বয়ান রেকর্ড করার কাজ শুরু হয়েছে। শ্যুটিংয়ের ইউনিটকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাহুলকে জল থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
রাহুলের ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘসময় জলের নীচেই ছিলেন রাহুল। তমলুক হাসপাতাল সূত্রে খবর,ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভিতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে। রিপোর্টে উল্লেখ, অল্প সময় জলে ডুবে থাকলে এমন হয় না। কম করে এক ঘণ্টারও বেশি সময় জলের নীচে ছিলেন বলে ধারণা। রিপোর্টে উল্লেখ, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ায় মৃত্যু। খাদ্যনালির মধ্যেও বালি, নোনা জল মেলে। শরীরে কোনও অ্যালকোহলের উপস্থিতি ছিল কী না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিসেরা রিপোর্ট আসলে পরিষ্কার হবে! কোনও ফাউল প্লে ছিল না।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee Death Update: তালসারিতে দুর্ঘটনার সময় 'অন' ছিল শ্যুটিংয়ের ক্যামেরা, কীভাবে মৃত্যু হল রাহুলের? যা ধরা পড়ল ক্যামেরা ফুটেজে
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement