West Bengal Assembly Elections 2026: গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে প্রচারে প্রার্থী! লিখে দিলেন প্রেসক্রিপশনও, ‘নাটক’ বলে কটাক্ষ প্রতিপক্ষের
- Reported by:DEBABRATA MONDAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
West Bengal Assembly Elections 2026: ২৩ এপ্রিল বীরভূম জেলার ১১ বিধানসভায় ভোটগ্রহণ৷ তার আগে জোর প্রচারে তৃণমূলক, বিজেপি-সহ প্রত্য়েক রাজনৈতিক শিবির৷
সোনামুখী, বাঁকুড়া: প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন শাসকবিরোধী উভয়পক্ষ। আগামী ২৩ এপ্রিল বাঁকুড়া জেলায় ভোট। তার আগে প্রতিটা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে কোথাও খামতি রাখতে চাইছেন না কেউই। এবার নির্বাচনী প্রচারে উঠে এল এক অন্যরকম ছবি। এদিন সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডঃ কল্লোল সাহা নির্বাচনী প্রচারের ফাঁকে সোনামুখী পুরসভার স্বর্ণময়ী তলা এলাকায় সাধারণ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করলেন। শুধু স্বাস্থ্য পরীক্ষায় নয়, প্রেসক্রিপশন লিখে দেওয়ার পাশাপাশি রোগীদের বিনা পয়সায় ওষুধও দিলেন।
কোন শারীরিক ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে হয়, তা তিনি স্বশরীরে দেখিয়ে দেন পেশায় চিকিৎসক তৃণমূল প্রার্থী। নিজেদের নির্বাচনী ইস্তেহারে তৃণমূল জানিয়েছে, ক্ষমতায় ফিরলে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প শুরু করবে তারা৷ তৃণমূলনেত্রীর প্রস্তাবিত সেই প্রকল্পের কথা মনে করিয়ে সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা সাধারণ মানুষদের দুয়ারে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করলেন।
advertisement
আরও পড়ুন: একসময় প্রফেসর ছিলেন..তারপর রাজনীতি! ‘এটাই আমার জীবনের শেষ লড়াই,’ প্রচার করতে নেমে হঠাৎ কেন এমন বললেন তৃণমূল প্রার্থী?
উপস্থিত এক নাগরিক জানান, ‘‘ডাক্তারবাবুর এই উদ্যোগ আমাদের খুব ভাল লেগেছে উনি যেই যেই নিয়মগুলো বলেছেন সেই নিয়মগুলো পালন করার চেষ্টা করব এছাড়াও তারা বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা প্রত্যেকে ডাক্তারবাবুর পাশে থাকব।’’
advertisement
advertisement
সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা বলেন, ‘‘সোনামুখীতে স্পেশালিস্ট ডাক্তার রেগুলার বিশেষ নেই আমি জানি সেটা মেডিকেল এথিক্স অনুযায়ী আমার যতটুকু মানুষদের সহযোগিতা করা যায় আমি ততটুকুই করছি৷’’ বিধায়ক হিসেবে নির্বাচিত হলে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
advertisement
তবে তৃণমূল প্রার্থীর এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম প্রার্থী সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি৷ বলেন, ‘‘এটা লোক দেখানো নাটক মানুষও জানে এটা ভাঁওতা আর দুদিন পরে ওঁকে পাওয়া যাবে না, কারণ উনি এখানে থাকেন না।’’
Location :
West Bengal
First Published :
Mar 30, 2026 11:40 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
West Bengal Assembly Elections 2026: গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে প্রচারে প্রার্থী! লিখে দিলেন প্রেসক্রিপশনও, ‘নাটক’ বলে কটাক্ষ প্রতিপক্ষের









