advertisement

West Bengal Assembly Elections 2026: একসময় প্রফেসর ছিলেন..তারপর রাজনীতি! ‘এটাই আমার জীবনের শেষ লড়াই,’ প্রচার করতে নেমে হঠাৎ কেন এমন বললেন তৃণমূল প্রার্থী?

Last Updated:

ছাত্র জীবন থেকে রাজনীতি, তারপর কলেজের প্রফেসর। কেমন ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জীবন যুদ্ধ!

+
ভোট

ভোট প্রচার

বীরভূম,সৌভিক রায়: ২৩ এপ্রিল৷ প্রথম দফায় বীরভূম জেলায় ১১টি বিধানসভায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটি দলের প্রার্থীরা এবং নেতৃত্ববৃন্দেরা তাঁদের দলীয় প্রচার শুরু করে দিয়েছেন। তেমনই বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। যিনি মোট পাঁচবারের বিধায়ক। এবারেও দল আশিস বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখে তাঁকে রামপুরহাট বিধানসভার প্রার্থী করেছেন।
তবে আশিস বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা একদমই না, এর পাশাপাশি তিনি রামপুরহাট কলেজের প্রফেসর ছিলেন বহু বছর। তবে হঠাৎ কেন রাজনীতিতে যোগদান আশিস বাবুর! কবে থেকে রাজনীতি করছেন তিনি?
advertisement
এ বিষয়ে তিনি আমাদের জানান, ‘‘১৯৭৫ সালে আমি কলেজে অধ্যাপনায় যোগ দিয়েছিলাম, আমি আমার ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। আমি এখানে ১৯৬৮ সাল থেকে এই রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৭০ সালের পর বিশ্ববিদ্যালয় ভর্তি হই। তখন আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি পদে যুক্ত হয়েছিলাম।”
advertisement
‘‘সেই সময় ছাত্র পরিষদের যে স্টেট লেভেল তার মেম্বার হই। এমন ভাবেই ধীরে ধীরে আমার রাজনীতিতে যোগদান। তারপরে আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত হই। এখানে সম্পাদকের পদে দায়িত্ব নিয়েছিলাম, তারপরে কোষাধ্যক্ষ হয়েছি, জেনারেল সেক্রেটারি হয়েছি এমন বিভিন্ন পদের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তবে এর মাঝে রাজনৈতিক কারণে আমার সঙ্গে দলের বিরোধ সৃষ্টি হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কার্যক্রম আমাকে যথেষ্ট আকৃষ্ট করে। এরপরে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন আমি তৃণমূলে যোগদান করি।’’
advertisement
আশিসবাবুর কথায়, ‘‘আর একটা কথা না বললেই নয়, তখন আমাকে কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। তখন তিনি বোলপুরে সভায় এসেছিলেন এবং আমাদের যতজনকে সাসপেন্ড করা হয়েছিল তাঁদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এরাই আসল কংগ্রেস। ১৯৯৮ সালের পরে ২০০১ সালে আমরা নির্বাচনে দাঁড়াই। ২০০১ সালে মানুষ আমাকে নির্বাচিত করে এরপর ২০০৬,২০১১,২০১৬,২০২১ পরপর পাঁচবার আমি নির্বাচিত হয়েছি। এবার ষষ্ঠ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনয়ন দিয়েছেন। এর জন্য লড়াই করে চলেছি, আর এটাই আমার জীবনের শেষ লড়াই।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
West Bengal Assembly Elections 2026: একসময় প্রফেসর ছিলেন..তারপর রাজনীতি! ‘এটাই আমার জীবনের শেষ লড়াই,’ প্রচার করতে নেমে হঠাৎ কেন এমন বললেন তৃণমূল প্রার্থী?
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement