advertisement

Rahul Arunoday Banerjee: ঠিক কী হয়েছিল? রাহুলের 'অস্বাভাবিক মৃত্যু'র পূর্ণাঙ্গ তদন্ত চান সুদীপ্তা, রূপাঞ্জনারা... বিস্ফোরক টলিপাড়ার একাংশ

Last Updated:

তালসারি ও দীঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।

রাহুলের 'অস্বাভাবিক মৃত্যু'র পূর্ণাঙ্গ তদন্ত চান সুদীপ্তা, রূপাঞ্জনারা...
রাহুলের 'অস্বাভাবিক মৃত্যু'র পূর্ণাঙ্গ তদন্ত চান সুদীপ্তা, রূপাঞ্জনারা...
কলকাতা: রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারি গিয়েছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুত্রের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাহুলের মা। তবে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত প্রমুখেরা।
এদিন তিনি লেখেন, আমি সুদীপ্তা চক্রবর্তী, ‘অভিনেতা এবং West Bengal Motion Picture Artists’ Fo্টrum এর সাধারণ একজন সদস্য হিসাবে (সদস্য সংখ্যা 315) আমার সহকর্মী Rahul Arunoday Banerjee র শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি। আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।’ (মূল পোস্টের বানান অপরিবর্তিত)
advertisement
advertisement
advertisement
একই কথা লেখেন রূপাঞ্জনা মিত্রও। তিনি বলেন, ‘আমি রূপাঞ্জনা মিত্র ।অভিনেতা আর West Bengal Motion Picture Artists’ Forumএর সাধারণ একজন সদস্য হিসাবে (সদস্য সংখ্যা 418 ) আমার সহকর্মী Rahul Arunodoy Banerjee শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি। আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই।’ (মূল পোস্টের বানান অপরিবর্তিত) রাহুলকে অত্যন্ত ছোট বয়স থেকে চেনেন চৈতি ঘোষাল। পারিবারিক যোগাযোগ। শুটিং করতে গিয়ে রাহুলের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না বলছেন এর সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক। গোটা ইন্ডাস্ট্রিতেই দায়িত্ব নিতে হবে শুটিংয়ের সময় সুরক্ষা ব্যবস্থা অবলম্বনের। শুধু ফেডারেশন বা নির্দিষ্ট কোন সংগঠনের ওপর দেয় চাপিয়ে দিলে হবে না। সমবেতভাবে পাশে কারা বিপদে থাকবেন সেই বিষয়টা সুনিশ্চিত করা উচিত। বিদিপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, রূপাঞ্জনা মিত্র, জ্যাক, বিরসা দাশগুপ্ত সহ অনেকেই এই বিষয়ে সরব হয়েছেন।
advertisement
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক মৃত্যু টলিউডের অনেক শিল্পীরাই মেনে নিতে পারছেন না। যে দুর্ঘটনা ঘটেছে বলা হচ্ছে সেটা নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। তাই টলিউডের শিল্পীরা এবং রাহুলের সহকর্মীরা অনেকেই চাইছেন গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আসল সত্যি সামনে আসুক। সূত্রের খবর, তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্ত চলছে অভিনেতার। তার পর তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাহুলের স্কুলের বন্ধুরা ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।৬/৮৮ বিজয়গড়, কলকাতা ৩২। অনন্যা অ্যাপার্টমেন্ট। এখানেই তিন তলায় প্রয়াত অভিনেতার ফ্ল্যাট। কলকাতা থেকে রাহুলের ৬ বন্ধু এবং মামা তমলুক হাসপাতালে পৌঁছেছেন। এখান থেকে রাহুলের স্ত্রী ভিডিও মারফত ময়নাতদন্তের সম্মতি দিয়েছেন। রাহুলের মামা সেখানে সমস্ত অফিশিয়াল ফরমালিটিতে উপস্থিত থাকবেন। রাহুলের নিজের গাড়ির চালক বাবলুও তমলুক হাসপাতালেই। ময়নাতদন্ত হওয়ার পর তার দেহ বিজয়গড়ের বাড়িতে আনা হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: ঠিক কী হয়েছিল? রাহুলের 'অস্বাভাবিক মৃত্যু'র পূর্ণাঙ্গ তদন্ত চান সুদীপ্তা, রূপাঞ্জনারা... বিস্ফোরক টলিপাড়ার একাংশ
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement