advertisement

Rahul Arunoday Banerjee: পুলিশের বক্তব‍্য ঘুরিয়ে দিল মোড়! নাচের দৃশ্য শ্যুট করতে গিয়েই গর্তে পড়ে যান নায়ক-নায়িকা, অনুমতিই ছিল না শ্যুটিংয়ের

Last Updated:

Rahul Arunoday Banerjee: তালসারিতে শ্যুটিং চলাকালীন গভীর গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
দিঘাঃ প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র ৪৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তালসারি ও দীঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ কিছুক্ষণেই দেহ এসে পৌঁছবে কলকাতায়… সকালেই রাহুলের বিজয়গড়ের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শব্দহীন, স্তব্ধ তিনিও…
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, শ্যুটিংয়ের জন্য কোনওরকম প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি, এমনকি স্থানীয় থানাকেও বিষয়টি জানানো হয়নি। ইতিমধ্যেই এই ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। তালসারি পুলিশ দিঘা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।
advertisement
advertisement
রাহুলের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা টলিউড। সোমবার সকালে বিজয়গড়ে তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন প্রসেনজিত চট্টোপাধ্যায়। শোকে বিহ্বল প্রসেনজিত কোনও কথা না বলে, হাত জোড় করে নীরবে গাড়িতে উঠে যান।
রবিবারই দুঃসংবাদ পেয়ে রাহুলের মায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছন টলিউডের একাধিক তারকা—সুদীপ্তা চক্রবর্তী, নীলাঞ্জনা শর্মা, দেবলীনা দত্ত, সৌম্য মুখোপাধ্যায়, অমিত দাস, সোহিনী সরকার, সৌরভ দাস, শোভন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ প্রমুখ। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা বিনোদন জগতে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: পুলিশের বক্তব‍্য ঘুরিয়ে দিল মোড়! নাচের দৃশ্য শ্যুট করতে গিয়েই গর্তে পড়ে যান নায়ক-নায়িকা, অনুমতিই ছিল না শ্যুটিংয়ের
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement