advertisement

Rahul Arunoday Banerjee Death: ‘শুটিং হচ্ছে তা স্থানীয় থানায় জানানো হয়নি, মেরিন থানার কাছে কোনও তথ্য ছিল না', রাহুলের মৃত্যুতে দাবি তালসারি পুলিশের

Last Updated:

থানাকে না জানিয়েই চলছিল শুটিং! রাহুল অরুণোদয়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর দাবি তালসারি পুলিশের। পুলিশের দাবি, মেরি পুলিশের কাছে কোনও তথ্য ছিল না। ফলে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়নি

তালসারি মেরিন থানা
তালসারি মেরিন থানা
দিঘা, মদন মাইতি: রবিবার বিকেলে প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! জানা যায়, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। তালসারি থানার দাবি, শুটিং হচ্ছে তা স্থানীয় থানায় জানানই হয়নি। তালসারি সমুদ্র সৈকতে শুটিং হচ্ছে, সেরকম কোনও তথ্য তালসারি মেরিন থানার কাছে ছিলই না বলে দাবি পুলিশের।
শুটিং চলছিল দিঘার অদূরে ওড়িশার তালসারিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। সমুদ্রের দিকে এগিয়ে যেতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে খোঁজার চেষ্টা করেন। কিছু ক্ষণ পর স্পিডবোটের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার করার সময় তাঁর জ্ঞান ছিল। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
তালসারি মেরিন থানার ইন্সপেক্টর ইন চার্জ শ্রাবণ কুমার মোহারানা বলেন, “ ওঁরা জেলা প্রশাসনের থেকে অনুমতি নিয়েছেন কিনা, বা কোথা থেকে অনুমতি নিয়েছেন, তা ওঁরাই জানেন। এখানে শুটিং হচ্ছে তা স্থানীয় থানায় জানানো হয়নি। আমাদের জ্ঞানে বিষয়টি ছিল না, ফলে আমরা নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখিনি।
advertisement
স্পিডবোট কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, ” জলে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার সময় তাঁর জ্ঞান ছিল। আমাদের এখানে মারা যাননি। এখানে এখনও পর্যন্ত কোনও মামলা করা হয়নি।”
advertisement
রবিবার রাত পৌনে এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে দিঘা হাসপাতাল থেকে তাঁর দেহ তমলুকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পুলিশের আধিকারিকরা, দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশকর্তারাও। হাসপাতালের সামনে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান হয়। প্রিয় অভিনেতার নিথর দেহ শেষবারের মতো দেখতে হাসপাতালে ভিড় জমান বহু ভক্ত।
advertisement
দিঘার স্থানীয় বাসিন্দা রাজকুমার লাইয়া বলেন, “এই মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। জুবিন গর্গ-কেও এভাবেই হারাতে হয়েছে। আবার আমার প্রিয় অভিনেতাকে এভাবেই হারালাম।” ঘটনায় শোকস্তব্ধ টলিউড মহল। সহকর্মী থেকে অনুরাগী, সবাই স্তম্ভিত অভিনেতার আকস্মিক মৃত্যুতে। এই ঘটনার পর শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পাশাপাশি কেন স্থানীয় থানাকে জানান হল না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rahul Arunoday Banerjee Death: ‘শুটিং হচ্ছে তা স্থানীয় থানায় জানানো হয়নি, মেরিন থানার কাছে কোনও তথ্য ছিল না', রাহুলের মৃত্যুতে দাবি তালসারি পুলিশের
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement