advertisement

হাসপাতাল চত্বরে থিকথিক করছে ভিড়, তমলুকে শুরু হল রাহুলের ময়নাতদন্ত... কিছুক্ষণেই দেহ আসবে কলকাতায়

Last Updated:

শুটিং চলছিল তালসারিতে। জানা গিয়েছে, জলে নামেন রাহুল অরুণোদয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। আচমকাই সমুদ্রে তলিয়ে যান তিনি। ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে খোঁজার চেষ্টা করেন। পরে স্পিডবোটের সাহায্যে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।

News18
News18
তমলুক: রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারি গিয়েছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। শুরু হয়েছে অভিনেতার ময়নাতদন্ত। মর্গের বাইরে এসে দাঁড়িয়েছে শববাহী গাড়ি। মর্গে ঢুকলেন তমলুকের পুলিশ আধিকারিকরা। জানাজানি হতেই তমলুক হাসপাতালের সামনে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। ময়না তদন্তের পর মরদেহ নিয়ে যাওয়া হবে কলকাতা।
advertisement
সূত্রের খবর, তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্ত চলছে অভিনেতার। তার পর তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাহুলের স্কুলের বন্ধুরা ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।৬/৮৮ বিজয়গড়, কলকাতা ৩২। অনন্যা অ্যাপার্টমেন্ট। এখানেই তিন তলায় প্রয়াত অভিনেতার ফ্ল্যাট। কলকাতা থেকে রাহুলের ৬ বন্ধু এবং মামা তমলুক হাসপাতালে পৌঁছেছেন। এখান থেকে রাহুলের স্ত্রী ভিডিও মারফত ময়নাতদন্তের সম্মতি দিয়েছেন। রাহুলের মামা সেখানে সমস্ত অফিশিয়াল ফরমালিটিতে উপস্থিত থাকবেন। রাহুলের নিজের গাড়ির চালক বাবলুও তমলুক হাসপাতালেই। ময়নাতদন্ত হওয়ার পর তার দেহ বিজয়গড়ের বাড়িতে আনা হবে।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। দিঘার Dy.SP (D&T) মোহিত মোল্লা বলেন, “দিঘা থেকে ওঁর নিথর দেহ তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হল ময়নাতদন্তের জন্য। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশ সূত্রে খবর, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ টলিউড মহল। সহকর্মী থেকে অনুরাগী—সবাই স্তব্ধ অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাসপাতাল চত্বরে থিকথিক করছে ভিড়, তমলুকে শুরু হল রাহুলের ময়নাতদন্ত... কিছুক্ষণেই দেহ আসবে কলকাতায়
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement