advertisement

Alipurduar News: আলিপুরদুয়ারের নেশামুক্তি কেন্দ্রে অসমের সরকারি কর্মীর রহস্যমৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, আটক রিহ্যাব মালিক

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার জেলার চৌপথিতে নেশামুক্তি কেন্দ্রে অসমের এক সরকারি কর্মচারির মৃত্যু। পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ছেলেকে। শরীরে মারধরের বিভিন্ন দাগ রয়েছে।

আলিপুরদুয়ারের নেশা মুক্তি কেন্দ্রে সরকারি কর্মীর মৃত্যু
আলিপুরদুয়ারের নেশা মুক্তি কেন্দ্রে সরকারি কর্মীর মৃত্যু
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: নেশামুক্তি কেন্দ্রে অসমের এক সরকারি কর্মচারির মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম আসরাফুল হক (৩৯)। অসমের গোলক গঞ্জ জেলা শাসকের দফতরের কর্মী ছিলেন তিনি। ওই ব্যক্তিকে গত ১ মার্চ আলিপুরদুয়ার জেলার চৌপথি লাগোয়া একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেন পরিবারের লোকজন।
শনিবার রাতে নেশামুক্তি কেন্দ্রে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মারধর করে ওই ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃত ব্যক্তির পরিবারের লোকজন। আলিপুরদুয়ার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃত ব্যক্তির পরিবার।
আরও পড়ুনঃ জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী! স্বল্প মূল্যে সুস্বাদু কেকের সেরা ঠিকানা এই বেকারি, চার দশক ধরে মান বজায়, দাম মাত্র ১২০ টাকা থেকে
মৃত ব্যক্তির দাদা আনিসুর হক জানান, ‘ভাই মদের নেশায় আসক্ত ছিলেন। কিন্তু সুস্থ্য ছিলেন। ওকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানিয়েছি। সুস্থ্য মানুষ এভাবে আচমকা মারা যেতে পারে না। আমরা ঘটনার তদন্ত দাবি করছি। ওর শরীরে মারধরের বিভিন্ন দাগ রয়েছে।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাংলার বাড়ি প্রকল্পে প্রেমকুমারের স্বপ্নপূরণ! ভাঙাচোরা ঘর ছেড়ে পাকা বাড়িতে পাকাপাকি ঠাঁই, আনন্দে আত্মহারা দরিদ্র দিনমজুর
এদিকে নেশামুক্তি কেন্দ্রের দায়িত্বে থাকা রাজদ্বীপ পাল বলেন, ‘আমরা কিছুই করিনি। এই সব রোগীদের বেঁধে রাখতে হয়। ওনাকেও বেঁধে রাখা হয়েছিল। আচমকা অসুস্থ্য হয়ে ওনার মৃত্যু হয়েছে। তদন্ত হলে সব সত্যি প্রকাশ পাবে’।
advertisement
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার রাজদ্বীপ পালকে আটক করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: আলিপুরদুয়ারের নেশামুক্তি কেন্দ্রে অসমের সরকারি কর্মীর রহস্যমৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, আটক রিহ্যাব মালিক
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement