Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পে প্রেমকুমারের স্বপ্নপূরণ! ভাঙাচোরা ঘর ছেড়ে পাকা বাড়িতে পাকাপাকি ঠাঁই, আনন্দে আত্মহারা দরিদ্র দিনমজুর
- Reported by:Annanya Dey
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Banglar Bari: আলিপুরদুয়ারের সাতালি এলাকা জঙ্গলে ঘেরা। বন্যপ্রাণীর উপদ্রব লেগেই থাকে। সেখানেই এক কামরার ভাঙাচোরা ঘরে কোনরকমে পরিবার নিয়ে থাকতেন প্রেমকুমার থাপা। বাংলার বাড়ি প্রকল্পের অধীনে মাথা গোঁজার নিশ্চিত আশ্রয় পেলেন তিনি।
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: মাথা গোঁজার নতুন আশ্রয় পেয়ে নিশ্চিন্ত সাতালি বনবস্তি এলাকার প্রেমকুমার থাপা। এক কামরার ভাঙাচোরা ঘরেই এতদিন বসবাস করছিলেন তিনি পরিবার নিয়ে। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি প্রেমকুমার থাপা।
আলিপুরদুয়ারের সাতালি এলাকা জঙ্গল ঘেরা। এই এলাকায় কিছুটা বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল দেখা যায়, আবার কিছুটা জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল দেখা যায়। এই এলাকায় বন্যপ্রাণীর উপদ্রব নিত্যদিনের সঙ্গী। প্রেমকুমার থাপার বাড়ি এই এলাকায় রয়েছে। ভাঙাচোরা বাড়িতে ভয় ভয়ে এতদিন থাকতেন তিনি। বন্যপ্রাণীর ভয় তো রয়েছে। বর্ষা ও ঝড়ের দিনগুলোও কাটত প্রবল আতঙ্কে।
advertisement
আরও পড়ুনঃ জমির কাছে রক্তের সম্পর্কও ফেল! দলবল নিয়ে ভাইয়ের উপর চড়াও, রাস্তায় ফেলে রড দিয়ে মারধরের অভিযোগ দাদার বিরুদ্ধে
ঘরের ছাউনি ভেঙে জল অনবরত পড়ত। পরিবারকে সুরক্ষিত রাখতে তিনি প্লাস্টিক টাঙিয়ে রাখতেন ঘরে। তার এই পরিস্থিতির বিষয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানতেন। বাংলার বাড়ি প্রকল্পের ঘোষণা হতে তিনি এই প্রকল্পের সুবিধা লাভের জন্য প্রেমকুমার থাপার নাম দেন। অবশেষে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রেমকুমার পাকা দু’কামরার ঘর পেয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রেমকুমার থাপা জানিয়েছেন, তিনি একজন দিনমজুর। কোনও দিন কাজ থাকে আবার কোনও দিন থাকে না। তার পক্ষে পাকা বাড়ি তৈরি করা স্বপ্নের মতো। তিনি আরও জানান, “রাজ্য সরকারের এই প্রকল্প হয়েছিল দেখে পাকা বাড়ি পেলাম। আমরা কৃতজ্ঞ।”
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 06, 2026 1:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পে প্রেমকুমারের স্বপ্নপূরণ! ভাঙাচোরা ঘর ছেড়ে পাকা বাড়িতে পাকাপাকি ঠাঁই, আনন্দে আত্মহারা দরিদ্র দিনমজুর








