advertisement

Famous Bakery: জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী! স্বল্প মূল্যে সুস্বাদু কেকের সেরা ঠিকানা এই বেকারি, চার দশক ধরে মান বজায়, দাম মাত্র ১২০ টাকা থেকে

Last Updated:

Ashoknagar Famous Bakery: আপনি কি অশোকনগর কিংবা হাবড়ার আশেপাশে থাকেন! তাহলে এই বেকারিটা নিশ্চয়ই চেনা। স্বল্প মূল্যে সুস্বাদু কেকের সেরা ঠিকানা। জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী, ১২০ টাকা থেকে বিভিন্ন ধরণের কেকের সম্ভার রয়েছে।

+
অশোকনগরের

অশোকনগরের বিখ্যাত বেকারি

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: চার দশক ধরে অশোকনগর, হাবড়া-সহ স্থানীয় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে এই বেকারি। স্বল্প মূল্যে সুস্বাদু কেক তৈরি করে এলাকার মানুষের আস্থা অর্জন করে প্রতিযোগিতার বাজারে আজও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন তারা। অশোকনগর, হাবড়া-সহ বিস্তীর্ণ এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কাছে এই বেকারি এখন আনন্দের মুহূর্তের অন্যতম ভরসা।
ফ্রুট কেক হোক বা জন্মদিনের কেক মাত্র ১২০ টাকা, ১৫০ টাকা কিংবা ২০০ টাকার মধ্যেই এখানে মিলছে বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের কেক। যেখানে অন্যান্য দোকানে কেকের দাম ক্রমশই আকাশছোঁয়া, সেখানে এত কম দামে কেক পাওয়ায় সাধারণ মানুষের কাছে এই বেকারির জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে।
আরও পড়ুনঃ স্বামীর মৃত্যুর পর সর্বস্বান্ত! তাও দারিদ্রতার কাছে নতি স্বীকার নয়, জীবনযুদ্ধ টিকে থাকতে চা বিক্রি, ষাটোর্ধ্ব বৃদ্ধা সকলের অনুপ্রেরণা
অশোকনগরের বিল্ডিং মোড় সংলগ্ন এই বেকারি থেকে প্রতিদিনই কয়েকশো কেক বিক্রি হয়। শুধু খুচরো ক্রেতাই নন, এলাকার অনেক দোকানদারও এখান থেকে পাইকারি দরে কেক কিনে নিয়ে গিয়ে নিজেদের দোকানে বিক্রি করেন। বড় কেকের পাশাপাশি ছোট স্লাইস কেকও পাওয়া যায় এখানে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেকারির কর্মীরা জানান, বিশেষ উপকরণ ও নির্দিষ্ট পদ্ধতিতে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই একটি কেক তৈরি করা সম্ভব। পাশাপাশি ক্রেতাদের পছন্দ অনুযায়ী স্বাদ ও ডিজাইনের কেকও তৈরি করে দেওয়া হয়। দীর্ঘ চার দশক ধরে এইভাবেই গুণমান বজায় রেখে পরিশ্রম ও স্বল্প মূল্যের উপর ভর করেই নিজেদের ব্যবসা টিকিয়ে রেখেছে অশোকনগরের এই বেকারি। প্রতিদিন অসংখ্য মানুষের বিশেষ মুহূর্তে মিষ্টি স্বাদ যোগ করে তাদের মুখে হাসি ফোটাচ্ছে কেকের এই কারখানা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Famous Bakery: জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী! স্বল্প মূল্যে সুস্বাদু কেকের সেরা ঠিকানা এই বেকারি, চার দশক ধরে মান বজায়, দাম মাত্র ১২০ টাকা থেকে
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement