advertisement

East Bardhaman News: রাতে ডিউটিরত অবস্থায় শরীরে অস্বস্তি, শ্বাসকষ্ট! হৃদরোগ প্রাণ কাড়ল কালনার সিভিক ভলান্টিয়ারের

Last Updated:

East Bardhaman News: ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিভিক ভলান্টিয়ারের মর্মান্তিক মৃত্যু। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম রবীন্দ্র মালিক (৪১)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনায়।

হৃদরোগে মৃত্যু  প্রতীকী ছবি
হৃদরোগে মৃত্যু প্রতীকী ছবি
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিভিক ভলান্টিয়ারের মর্মান্তিক মৃত্যু। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম রবীন্দ্র মালিক (৪১)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের অন্তর্গত কাকুরিয়া পঞ্চায়েতের মুরাগাছা এলাকায়।
জানা যাচ্ছে, বর্ধমানের মেদগাছি বাজার এলাকায় শুক্রবার রাতে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্র। হঠাৎই তাঁর শরীরে অস্বস্তি অনুভূত হয়। শুরু হয় শ্বাসকষ্ট। অচেতন হয়ে পড়েন। তাকে ওই অবস্থায় দেখে তার সহকর্মীরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রথমে মধুপুর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে হাড়ালে দমকল কেন্দ্র নির্মাণের কাজ শুরু, বিধায়কের উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ, খুশি চম্পাহাটির বাজি ব্যবসায়ীরা
মৃত্যুর সঠিক কারণ জানতে কালনার মহকমা হাসপাতালেই মৃত সিভিক ভলান্টিয়ারের ময়নাতদন্ত করা হয়। শনিবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: রাতে ডিউটিরত অবস্থায় শরীরে অস্বস্তি, শ্বাসকষ্ট! হৃদরোগ প্রাণ কাড়ল কালনার সিভিক ভলান্টিয়ারের
Next Article
advertisement
তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
  • তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’

  • সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?

  • তৃণমূল নতুন প্রচারের আঙ্গিক প্রকাশ্যে আনতে চলেছে— লুডো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement