TRENDING:

Alipurduar News: সদ্য সাঁতার শিখে নদীর বুকে হার-জিতের লড়াইয়ে হেরে গেল জীবন! প্রাণ গেল ২ বন্ধুর, মর্মান্তিক ঘটনা ফালাকাটায়

Last Updated:

Alipurduar News: কে আগে নদী পার হবে? এই প্রশ্নই কেড়ে নিল দুই শিশুর প্রাণ। ফালাকাটার নদীর চরে দুই বন্ধুর প্রতিযোগিতার করুণ পরিণতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, অনন্যা দে: নতুন সাঁতার কাটা শিখেছিল দুই বন্ধু। এক রকমের প্রতিযোগিতা নিজেদের মধ্যে শুরু করেছিল দুই বন্ধু। নদীতে নেমেই ঘটল সর্বনাশ। এরপরেই ফালাকাটার সরুগাও এলাকাতে নেমে আসে শোকের ছায়া।
নদীতে ডুবে প্রাণ হারালেন দুই বন্ধু
নদীতে ডুবে প্রাণ হারালেন দুই বন্ধু
advertisement

নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও চা বাগানের নেপালি বস্তি এলাকার ডুডুয়া নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: পুণ্যার্থীদের জন্য সুখবর! গঙ্গাসাগরে এবার ইসকনের আদলে রাজকীয় মন্দির, থাকছে থাকার বন্দোবস্ত, জানুন কবে উদ্বোধন

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল বেলায় সরুগাও চা বাগানের অনুপ ও সুধীর ওঁরাও তারা স্থানীয় ডুডুয়া নদীতে নেমেছিল। স্নানের সময় আচমকাই ওই দুই শিশু নদীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ওঠেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে দুই শিশুর দেহ উদ্ধার করে তাদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

এলাকায় এরপর থেকে থমথমে পরিবেশ লক্ষ্য করা যায়। দুই শিশুর পরিবার বাকরুদ্ধ। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, “বুধবার দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: সদ্য সাঁতার শিখে নদীর বুকে হার-জিতের লড়াইয়ে হেরে গেল জীবন! প্রাণ গেল ২ বন্ধুর, মর্মান্তিক ঘটনা ফালাকাটায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল