Gangasagar Radha Krishna Temple: পুণ্যার্থীদের জন্য সুখবর! গঙ্গাসাগরে এবার ইসকনের আদলে রাজকীয় মন্দির, থাকছে থাকার বন্দোবস্ত, জানুন কবে উদ্বোধন
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Madhab Das
Last Updated:
Gangasagar Radha Krishna Temple: সাগরদ্বীপের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। এবার গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের খুব কাছেই ভক্তদের জন্য তৈরি হচ্ছে এক বিশাল রাধা-কৃষ্ণ মন্দির। পুণ্যার্থীদের ভিড় সামলাতে ও পরিষেবা দিতে সেখানে থাকছে আধুনিক ডরমেটরি ও প্রসাদের সুব্যবস্থা। মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে এখন জোর চর্চা।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কপিলমুনি আশ্রমের পর এবার গঙ্গাসাগরে গেলেই হবে রাধা-কৃষ্ণের দর্শন। গঙ্গাসাগর বললেই চোখের সামনে ভেসে ওঠে কপিলমুনি আশ্রম। তবে চলতি বছরের শেষের দিক থেকে নতুন একটি মন্দির গড়ে উঠতে চলছে সাগরে। এ নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, যেটুকু খবর রয়েছে তাতে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হতে পারে। এর ফলে সাগরে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে। এর ফলে সাগরে ধর্মীয় পর্যটনের মানচিত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
আধুনিক স্থাপত্য ও ভক্তিমূলক ভাবনার মেলবন্ধনে নির্মিত হচ্ছে এই মন্দিরটি। মায়াপুর ইসকন মন্দিরের আদলে গড়ে উঠছে এই মন্দির, তবে এতে গঙ্গাসাগরের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় আবহের সুন্দর সমন্বয় থাকছে। মন্দিরের নীচের তলায় থাকবে একটি লাইব্রেরি, যেখানে ভক্ত ও দর্শনার্থীরা ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবতম-সহ নানা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়ার সুযোগ পাবেন। আর উপরের তলায় প্রতিষ্ঠিত হবে রাধা-কৃষ্ণের মূল বিগ্রহ। পুণ্যার্থীরা শান্ত পরিবেশে দর্শন ও প্রার্থনার সুযোগ পাবেন।
advertisement
advertisement
শুধু দর্শন নয়, দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে থাকছে থাকার সুব্যবস্থা ও নানা পরিষেবা। ফলে গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীদের আর অন্যত্র যেতে হবে না, এক জায়গাতেই মিলবে ভক্তি, বিশ্রাম ও আধ্যাত্মিক শান্তি। এতে করে গঙ্গাসাগরে আগত ভক্তের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গঙ্গাসাগরের পূণ্যভূমিতে এই মন্দির নির্মাণ নি:সন্দেহে বড় পরিবর্তনের ইঙ্গিত করছে। পূণ্যার্থীর সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলে মনে করছেন সকলেই। সারা বছরই এই মন্দির দেখতে পারবেন সকলে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 10, 2026 3:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Radha Krishna Temple: পুণ্যার্থীদের জন্য সুখবর! গঙ্গাসাগরে এবার ইসকনের আদলে রাজকীয় মন্দির, থাকছে থাকার বন্দোবস্ত, জানুন কবে উদ্বোধন









