WB Assembly Elections 2026: কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
- Reported by:Annanya Dey
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আলিপুরদুয়ার জেলার মধ্যে বীরপাড়া মাদারিহাটের লঙ্কা পাড়া, ধুমচি পাড়া অন্যতম প্রত্যন্ত এলাকা। এই এলাকাগুলিতে রয়েছে অধিকাংশ চা বাগান। গাড়ি এই রাস্তাগুলি দিয়ে ঠিক মত চলে না। এদিকে চা বাগানের মানুষগুলির সঙ্গে জনসংযোগ জরুরি। মাদারিহাট বিধানসভার তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো বাইক নিয়েই বেড়িয়েছেন প্রচারে।
মাদারিহাট, অনন্যা দে: আলিপুরদুয়ার জেলার বীরপাড়া, মাদারিহাটের লঙ্কাপাড়া, ধুমচিপাড়া অন্যতম প্রত্যন্ত এলাকা। এই এলাকাগুলির অধিকাংশ জুড়ে চা বাগান। গাড়ি এই রাস্তাগুলি দিয়ে ঠিক মতো চলে না। এদিকে চা বাগানের মানুষের সঙ্গে জনসংযোগ জরুরি। কাজেই মাদারিহাট বিধানসভার তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো বাইক নিয়েই বার হলেন প্রচারে।
লঙ্কাপাড়া এলাকার চা বাগানের গলিতে- গলিতে তাঁকে দেখা যায় জনসংযোগ সারতে। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। বীরপাড়া এলাকার বাসিন্দা তিনি। টিকিট পাওয়ার পর থেকে চা বাগানেই বেশি প্রচার চালাতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও নিজে, আবার কখনও তাঁর সহযোগীকে বাইক চালাতে দেখা যাচ্ছে চা বাগানের রাস্তায়। তাঁকে একা দেখে তাঁর দলের অন্যান্য কর্মীরা এগিয়ে আসছেন বাইক নিয়ে।
advertisement
সামনাসামনি প্রার্থীকে পেয়ে খুশি চা শ্রমিকেরা। তাঁদের কথায়, ” এর আগে অন্যান্য নির্বাচনের সময় প্রার্থীরা আসতেন বাগানে। দূর থেকেই তারা তাঁদের দেখতেন। জয়প্রকাশ টোপ্পো শ্রমিকদের সঙ্গে গল্প করছেন, তাঁদের সঙ্গে খেতেও বসছেন। প্রচারে ব্যস্ত জয়প্রকাশ টোপ্পো তেমনভাবে কিছু বলতে না চাইলেও, জানিয়েছেন, ২০২৪ সালে উপনির্বাচনে জয়ী হয়ে তিনি বিধায়ক হয়েছিলেন। তার পর এই এলাকাগুলির জন্য কিছু কাজ করতে পেরেছেন।এখনও অনেক কাজ বাকি। সেই কাজগুলি এবারে জয়ী হলে করবেন।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Apr 03, 2026 5:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
WB Assembly Elections 2026: কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর








