advertisement

ED: পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষকে তলব ইডি-র! ভোটের আগেই বিপাকে তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থী

Last Updated:

এই নিয়ে দুটি ভিন্ন মামলায় তৃণমূলের তিন জন হেভিওয়েট প্রার্থীকে তলব করল ইডি৷ আজও রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

রাজ্যের দুই মন্ত্রীকে তলব ইডি-র৷
রাজ্যের দুই মন্ত্রীকে তলব ইডি-র৷
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের দুই মন্ত্রীকে তলব করল ইডি৷ দমকলমন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর৷
জানা গিয়েছে, আগামী সোমবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করা হয়েছে৷ বুধবার তলব করা হয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে৷ এবারের বিধানসভা নির্বাচনে সুজিত এবং রথীন দু জনেই প্রার্থী হয়েছেন৷ ফলে ভোট প্রচারের মধ্যেই ইডি দফতরে হাজিরা দিতে হবে৷
এবারের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট মুখ সুজিত বসু এবং রথীন ঘোষ৷ রাজারহাট-বিধাননগর কেন্দ্র থেকে এবারেও প্রার্থী হয়েছেন সুজিত বসু৷ অন্যদিকে মধ্যমগ্রাম থেকে প্রার্থী হয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷
advertisement
advertisement
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ মন্ত্রীর বাড়ি এবং তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক প্রভাবশালীর নাম পেয়েছিল ইডি৷ বেশ কয়েকটি পুরসভাতেও তল্লাশি চালায় তাঁরা৷ ইডি স্ক্যানারে তৃণমূলের দখলে থাকা বহু পুরসভার বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানদের নাম রয়েছে৷ সেই সূত্রেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নামও উঠে আসে ইডি তদন্তে৷
advertisement
অন্যদিকে এ দিনও রাসবিহারী কেন্দ্রের বিধায়ক এবং এবারের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে ইডি৷ জমি প্রতারণায় অভিযুক্ত একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে ওই সংস্থার কর্ণধারদের সঙ্গে দেবাশিস কুমারের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে ইডি সূত্রের দাবি৷ জিজ্ঞাসাবাদের পর অবশ্য এ দিন বিকেলে ইডি দফতর থেকে বেরিয়েও যান দেবাশিস কুমার৷ তাঁদেক আর হাজিরা দিতে বলা হয়নি বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED: পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষকে তলব ইডি-র! ভোটের আগেই বিপাকে তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement