TRENDING:

Moffakerul Islam Arrest: বাগডোগরা বিমানবন্দরে কীভাবে সিআইডি-র জালে মোফাক্কেরুল ইসলাম? দেখুন ভিডিও

Last Updated: Apr 03, 2026, 20:47 IST

মোটরসাইকেল চড়ে আলিপুরদুয়ার থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেও শেষরক্ষা হল না কালিয়াচক কাণ্ডের মূল চক্রী মোফাক্কেরুল ইসলামের৷ এ দিন সকালে বাগডোগরা বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি৷ কালিয়াচকের ঘটনায় তাঁর উস্কানিমূলক ভিডিও ভাইরাল হওয়ার পরই মোফেক্কারুলের খোঁজ শুরু করে পুলিশ এবং সিআইডি৷ বিপদ বুঝে ভিন রাজ্যে পালানোর ছক কষেন এই আইনজীবী৷ এ দিন সকালে আলিপুরদুয়ার থেকে মোটরসাইকেলে করে বাগডোগরা বিমানবন্দরে আসেন মোফেক্কারুল ইসলাম ও আক্রামুল বাগানি৷ বিমানবন্দরের কাউন্টারে মোফেক্কারুল ইসলাম নিজের নাম বলতেই খবর যায় সিআইডি-র কাছে৷ কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকেই মোফেক্কারুল ইসলামকে গ্রেফতার করা হয়৷ ওই মোটরসাইকেলটিকেও আটক করা হয়েছে৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/মালদহ/
Moffakerul Islam Arrest: বাগডোগরা বিমানবন্দরে কীভাবে সিআইডি-র জালে মোফাক্কেরুল ইসলাম? দেখুন ভিডিও
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল