TRENDING:

WB Elections 2026: আরও নাকা চেকিং,মনোনয়নপত্রের স্ক্রুটিনি নিয়ে সতর্ক হতে হবে...বৈঠকে আর যা যা নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

Last Updated:

WB Elections 2026:WB Elections 2026: কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পুলিশ অবজার্ভার, জেনারেল অবজার্ভারদের নিয়ে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের! আরও নাকা চেকিং,মনোনয়নপত্রের স্ক্রুটিনি নিয়ে সতর্ক হতে হবে...বৈঠকে আর যা যা নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পুলিশ অবজার্ভার, জেনারেল অবজার্ভারদের নিয়ে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ, মনোনয়নপত্রের স্ক্রুটিনি নিয়ে সতর্ক হতে হবে! কোনওরকম সন্দেহ হলে সিইও অফিস বা সিইও দফতরের যে-কোনও আধিকারিককে জানাতে হবে! কলকাতায় নাকা চেকিং আরও বাড়াতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অভিযোগ, প্রতিদিনের রিপোর্ট আপলোড হচ্ছে না অনেক জায়গাতেই। নগদ অর্থ উদ্ধারে কলকাতায় অভিযান সক্রিয় নেই।
কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পুলিশ অবজার্ভার, জেনারেল অবজার্ভারদের নিয়ে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পুলিশ অবজার্ভার, জেনারেল অবজার্ভারদের নিয়ে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
advertisement

বৈঠকে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রশ্ন করেন, নমিনেশনকে কেন্দ্র করে ভবানীপুরে রাজনৈতিক অস্থিরতা কেন তৈরি হল? পাশাপাশি, কলকাতায় যেখানে সেখানে কি ১৪৪ ধারা জারি করা যায়? পুলিশ অবজার্ভার-রা কেন সক্রিয় হচ্ছেন না? বৈঠকে এমনই প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দেন, অবজার্ভারদের কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় আরও বাড়াতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূল না বিজেপি, বাম না কংগ্রেস, কার পালা ভারী...? খড়গ্রাম বিধানসভায় কী বলছে ভোট-অঙ্ক!
আরও দেখুন

অন্যদিকে, মঙ্গলবার ও বুধবার দফায় দফায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আগামী ৫ এপ্রিলের মধ্যেই রাজ্য জানিয়ে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিককে। রাজ্যের তরফে এই মর্মেই চিঠি দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। মঙ্গলবার ও বুধবার দফায় দফায় বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে এবং কতজনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকটি পদক্ষেপের কথাই জানানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারীকে। রাজ্যে স্বরাষ্ট্র দফতরের তরফে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Elections 2026: আরও নাকা চেকিং,মনোনয়নপত্রের স্ক্রুটিনি নিয়ে সতর্ক হতে হবে...বৈঠকে আর যা যা নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল