TRENDING:

West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন

Last Updated:
ভ্যাপসা গরম থাকবে থাকবে হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে। তবে রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে। কয়েক দিন ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।
advertisement
1/5
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুষ্ক আবহাওয়া এবং বাড়বে গরমের সঙ্গে অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে। রাজ্যে আরও একবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির স্পেল শুরু হতে পারে। ঝড়বৃষ্টিতে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বুধবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে সোমবার এবং মঙ্গলবার।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা কিছু এলাকায়। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।মঙ্গলবার থেকে দুর্যোগ বাড়বে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় ও সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বাতাস বইতে পারে।
advertisement
4/5
আজ, শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এপ্রিলের শুরুতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি থাকবে। আজ, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে সতর্কতা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার রয়েছে।
advertisement
5/5
কলকাতায় শনিবার সকালে পরিষ্কার আকাশ এবং বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আজ, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার পরিস্থিতি। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার ঝড়-বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়তে পারে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতার তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল