শুধু নতুন বুথ তৈরি নয়, ভোটারদের সুবিধার্থে ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরেরও অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, যেসব বুথের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা বা অসুবিধার অভিযোগ ছিল, সেগুলিকেই চিহ্নিত করে নতুন উপযুক্ত জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভোটারদের যাতায়াতে সুবিধা হয়।
মালদহের কালিয়াচক-কাণ্ডে NIA-র হাতে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ! আইজি-র সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত
advertisement
সুখবর! হরমুজ পেরোল ভারতীয় LPG ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, কত গ্যাস নিয়ে কবে এসে পৌঁছবে?
এই সিদ্ধান্তের ফলে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫,৩৭৯। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে। এর ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও মসৃণ হবে এবং ভোটারদের লাইনে দাঁড়ানোর সময়ও অনেকটাই কমবে বলে আশা প্রশাসনের।
নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, দ্রুত এই নতুন বুথ তৈরি এবং কেন্দ্র স্থানান্তরের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রশাসনিক স্তরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
