অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরের টার্মিনাল থেকে বেরোনোর রাস্তায় তল্লাশি চলছিল। একটি ট্যাক্সিকে আটকে নাকা চেকিং শুরু করে পুলিশ। দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করতেই ৬৬২ গ্রাম সোনার চেন পাওয়া যায়। উদ্ধার হওয়া ৬৬২ গ্রাম সোনার গয়নার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানতে পেরেছে তাঁরা এয়ার এশিয়ার বিমানে ব্যাংকক থেকে কলকাতায় এসেছিলেন। এর পরে গ্রেফতার করা হয় দুজনকেই।
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সোনা পাচারের উদ্দেশ্যেই দেশে আনা হয়েছিল। এই গয়না কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানার চেষ্টা চলছে। ধৃতদের জেরা করে পাচার চক্রের মূল পাণ্ডার খোঁজ পেতে চাইছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করতে চায়নি প্রশাসন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 10:54 AM IST
