TRENDING:

'এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ভাল নয়...' রাজ্যে ভোট প্রচারে এসে বললেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী

Last Updated:

Bengal Election 2026: বাংলায় তো কোনও নির্বাচনই শান্তিতে হয় না। এমনই সংস্কৃতি মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছেন। রাজ্যে বিজেপির ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শহরে এসে পৌছলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। শুক্রবার রাতে রায়পুর থেকে কলকাতায় এসে পৌছন তিনি। এদিন রাতে রায়পুর থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। শনিবার হেলিকপ্টারে ঝাড়গ্রামে পৌছবেন তিনি। সেখানে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো ও প্রচারে অংশ নেবেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী। এরপর শনিবার বিকেলেই তিনি কলকাতা ছাড়বেন।
ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই
ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই
advertisement

কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করলেন বিষ্ণু দেও সাই। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিজেপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গ থেকে মালদহে বিচারপতিদের উপর আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল প্রশ্নে বিষ্ণু দেও সাই বলেন, “এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ভাল নয়। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর তাঁদের আস্থা দেখাচ্ছেন। পরিবর্তনের ঢেউ বইছে এবং এনডিএ এবার এখানে সফল হবে।” একইসঙ্গে ভোটের আগে মালদহের কালিয়াচকের ঘটনা প্রসঙ্গে তাঁর কটাক্ষ, “মুখ্যমন্ত্রী রাজ্যের সংস্কৃতিকে এমনভাবে গড়ে তুলেছেন যে এখানে কোনও নির্বাচনই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় না।”

advertisement

আরও পড়ুন: ফ্রিজারে বরফের পাহাড়…? এই ‘১০ মিনিটের’ তুক শিখে নিন, নিমেষে গলিয়ে দেবে ইটের মতো শক্ত বরফ!

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

রাজ্যের ভোটের হাওয়া তীব্র। জেলায় জেলায় ভোট প্রচারে নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে প্রধান বিরোধী দল বিজেপি ও বামেরা। প্রায় প্রতিদিনই জেলায় জেলায় সভায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন তৃণমূলনেত্রী। আবার পাল্টা আক্রমণে কসুর করছে না বিজেপিও। এরইমধ্যে কালিয়াচক বিচারকদের আটক করে বিক্ষোভের ঘটনায় বেশ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের ভোটের হাওয়া। সেই পরিস্থিতিতে রাজ্যে এসে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর এই কটাক্ষ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ভাল নয়...' রাজ্যে ভোট প্রচারে এসে বললেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল