TRENDING:

Alipurduar News: ঘণ্টার পর ঘণ্টার কাজ হবে সহজেই! সরকারি কর্মীদের কাজে গতি আনতে এবার AI প্রশিক্ষণ, দ্রুত পরিষেবা পাবে জেলাবাসী

Last Updated:

Alipurduar News: সরকারি কাজ চটজলদি করতে আলিপুরদুয়ারে এআই টুল প্রশিক্ষণের আয়োজন। এর মাধ্যমে সরকারি দফতরের কর্মীদের কিছু সহজ টেকনিক শেখানো হচ্ছে। এতে তাঁরা দ্রুততার সঙ্গে কাজ করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মীদের কাজে গতি বৃদ্ধি করতে এবং কাজ সহজভাবে এগিয়ে নিয়ে যেতে বিশেষ আয়োজন। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে এআই টুল প্রশিক্ষণের আয়োজিত হল। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আলিপুরদুয়ার জেলায় এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানালেন জেলা শাসক আর বিমলা।
advertisement

উৎকর্ষ বাংলা প্রকল্পের অন্তর্গত এই এআই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শুধু সরকারি দফতরের কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে এমনটা নয়, বেসরকারি দফতরের কর্মীরা জেলা প্রশাসন দফতরে আবেদন জানালেও এই কোর্স করতে পারবেন। এই এআই টুল প্রশিক্ষণ চলতে থাকবে বলে জানা যায়।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্পে কাটমানি অতীত! দুর্নীতি দমনে জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর, নোট করে রাখুন

advertisement

বর্তমান যুগে এআই দখল করেছে প্রযুক্তির বাজার। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি কম্পিউটার এবং মেশিনগুলিকে মানুষের বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা অনুকরণ করতে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটারকে ছবিতে বস্তু এবং মানুষ শনাক্ত করতে সক্ষম করে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করে কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে দেয়। গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট হল কম্পিউটার চিপ যা কম্পিউটারকে গাণিতিক গণনার মাধ্যমে গ্রাফিক্স এবং ছবি তৈরি করতে সাহায্য করে। আগে যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, এখন সেটা পাঁচ মিনিটে হয়ে যাচ্ছে।

advertisement

View More

জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, আলিপুরদুয়ার জেলার মতো প্রান্তিক এলাকায় সরকারি সহযোগিতায় এআই প্রশিক্ষণ শিবির শুরু হওয়া অত্যন্ত আনন্দের। জেলাশাসক আর বিমলা বলেন, “কর্মীরা এআই টুল ব্যবহার করে এবার কাজ করবে। কাজে দ্রুততা আনা জরুরি। এর ফলে জেলাবাসীদের দ্রুত বিভিন্ন পরিষেবা দেওয়া সম্ভব হবে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নলেন গুড়ের চাহিদা মেটাতে আসরে মহিলা শিউলিরা! গাছে উঠে সংগ্রহ করছেন খেজুর রস
আরও দেখুন

সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন ৪ জন প্রশিক্ষক। এর মধ্যে এক প্রশিক্ষক অঙ্কিত ভোঁশলে জানান, “এআই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি দফতরের কর্মীদের সহজ কিছু টেকনিক শিখিয়ে দেওয়া হচ্ছে। যা তাঁরা দ্রুত বুঝে যাবেন এবং তাঁদের কাজে সহজে ব্যবহার করতে পারবেন।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: ঘণ্টার পর ঘণ্টার কাজ হবে সহজেই! সরকারি কর্মীদের কাজে গতি আনতে এবার AI প্রশিক্ষণ, দ্রুত পরিষেবা পাবে জেলাবাসী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল