advertisement

WB Tornado 1998: ২৮ বছর আগের অভিশপ্ত মার্চ! দুপুরের টর্নেডোর তাণ্ডবে নিভেছিল কত তাজা প্রাণ, দাঁতন-জলেশ্বরে আজও টাটকা সেই করুণ স্মৃতি

Last Updated:

WB Tornado 1998: মুহূর্তের মধ্যে পাল্টে গিয়েছিল দাঁতন ও জলেশ্বরের মানচিত্র। ১৯৯৮ সালের সেই অভিশপ্ত মার্চ মাসে ধেয়ে আসা টর্নেডো কেড়ে নিয়েছিল অগুনতি মানুষের প্রাণ। ২৮ বছর পার হলেও আজও আকাশে কালো মেঘ দেখলে কেন আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা? ফিরে দেখা সেই কালো দিনের গল্প।

+
২৮

২৮ বছর আগে দাঁতন ও জলেশ্বরের ওপর দিয়ে বয়ে যাওয়া বিধ্বংসী টর্নেডোর স্মৃতি আজও জনমানসে টাটকা

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আজ থেকে প্রায় ২৮ বছর আগের কথা, এই মার্চ মাসেই ঘটেছিল ভয়াবহ ধ্বংসলীলা। সামান্য কয়েকটি জায়গার উপর দিয়ে ঘটা টর্নেডো প্রাণ কেড়ে নেয় বহু মানুষের। সামান্য কয়েকটি এলাকার তছনছ করে দেয় প্রাকৃতিক এই তাণ্ডব। ১৯৯৮ সালের ২৪ মার্চ। দুপুর গড়াতেই আচমকা কাল হয়ে এসেছিল আকাশ। মুহূর্তের মধ্যে ওড়িশার জলেশ্বর-এর গোবরঘাটা এলাকায় সুবর্ণরেখা নদী সংলগ্ন অঞ্চল থেকে সৃষ্টি হয় ভয়াবহ টর্নেডো।
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা বিশাল লরি দুমড়ে-মুচড়ে যায়, ভারী সামগ্রী উড়ে ছিটকে পড়ে দূর-দূরান্তে। কয়েক মিনিটের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় লাল-কাল আকাশের নিচে গ্রামকে গ্রাস করতে শুরু করে। প্রথম ধাক্কায় ভেঙে পড়ে একের পর এক কাঁচা-পাকা বাড়ি। তারপর সামনে পড়ে একটি প্রাথমিক বিদ্যালয়। মুহূর্তের মধ্যে পাকা ভবন ভেঙে ধুলোয় মিশে যায়। দেওয়াল চাপা পড়ে প্রাণ হারায় একাধিক স্কুল পড়ুয়া। মৃত্যু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও। বিকট শব্দ, ধুলো আর আর্তনাদে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা এলাকা। সেই দিনের কথা বলতে গিয়ে আজও কেঁপে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।
advertisement
advertisement
ধীরে ধীরে টর্নেডো এগিয়ে আসে পশ্চিমবঙ্গের দিকে। দাঁতন থানার সোনাকোনিয়া, সারতা, চকইসমাইলপুর-সহ একাধিক গ্রামে চলে ধ্বংসলীলা। ইটভাটা, গাছ, বিদ্যুতের খুঁটি—কিছুই রেহাই পায়নি। সোনাকোনিয়ার একটি ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কয়েক মিনিটের তাণ্ডবে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আবহাওয়াবিদদের মতে, নদীকেন্দ্রিক এলাকায় গ্রীষ্মকালে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেলে গরম বাতাস দ্রুত উপরে উঠে যায়। সেই শূন্যস্থান পূরণে পাশ থেকে শীতল বাতাস প্রবেশ করলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। তবে ১৯৯৮ সালের এই টর্নেডো ছিল অস্বাভাবিক শক্তিশালী, যার ধাক্কা সামলাতে পারেনি গ্রামাঞ্চলের পরিকাঠামো।
advertisement
প্রায় ২৮ বছর পেরিয়ে গেছে। ভাঙা ঘর নতুন করে গড়ে উঠেছে, বদলেছে অনেক কিছু। কিন্তু স্মৃতি মুছে যায়নি। এখনও আকাশ হঠাৎ কালো হয়ে এলে, ঝড়ের পূর্বাভাস মিললেই আতঙ্ক গ্রাস করে মানুষকে। সেই বিকেলের ধুলোঝড়, চাপা পড়া শ্রেণিকক্ষ আর হারিয়ে যাওয়া প্রাণগুলোর স্মৃতি আজও দাঁতন ও জলেশ্বরের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Tornado 1998: ২৮ বছর আগের অভিশপ্ত মার্চ! দুপুরের টর্নেডোর তাণ্ডবে নিভেছিল কত তাজা প্রাণ, দাঁতন-জলেশ্বরে আজও টাটকা সেই করুণ স্মৃতি
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement