advertisement

IMD Jhargram Weather Update: আগামী তিনদিন শুষ্ক, তারপরেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! জানুন আজ কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া

Last Updated:
Jhargram Weather Update Today: ঝাড়গ্রামে আগামী তিন দিন শুষ্ক ও গরম আবহাওয়া বজায় থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তিন দিন পরেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আজকের আবহাওয়ার বিস্তারিত তথ্য দেখে নিন।
1/5
উত্তর ও দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই এখন আবহাওয়ায় ব্যাপক বদল লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়ছে তাপমাত্রার পারদ। এর পাশাপাশি আগামী তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

2/5
বুধবার হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, আগামী তিনদিন রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক থাকার পর অবশ্য বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও, এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ঝাড়গ্রামে বুধবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। স্বাভাবিকভাবেই স্পষ্ট গরম বাড়ছে ঝাড়গ্রামে। তবে আপাতত দিন তিনেক ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রার কারণে তেমন কোনও বদল লক্ষ্য করা যাবে না। যদিও সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।

4/5
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আগামী দু-তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রার পারদ বেড়ে ২০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

5/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত ঝাড়গ্রামের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রার পারদে তেমন কোনও হেরফের লক্ষ্য করা না গেলেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে উর্ধ্বমুখী। শনিবার পর্যন্ত ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রামের আবহাওয়ায় বড় বদল লক্ষ্য করা যাবে রবিবার। ঐদিন মূলত ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।