advertisement

এই মদ কোথায়? 'সুরা' পরিবেশন না করায় মধ্যপ্রদেশের বর-কনেকে 'বেধড়ক' মারল নিমন্ত্রিত অতিথিরা, ছিঃ ছিঃ করছে গোটা দেশ

Last Updated:

মধ্যপ্রদেশের বাসিন্দা মহেশ জাটাভের বিয়ে হচ্ছিল। সবই ঠিক ছিল আতমকা প্রতিবেশীরা বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশনের দাবি জানায়। তাদের মধ্যে বিবাদ শুরু হয়, যা পরে বচসার রূপ নেয়।

বিয়ের আসরে সে কী কাণ্ড!
বিয়ের আসরে সে কী কাণ্ড!
ভোপাল: এমন ঘটনা কেউ শুনেছেন? বিয়ের আসরে মদ পরিবেশন না করায় অতিথিদের হাতে মার খেতে হল বর-কনে ও বাড়ির বাকিদের। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন না করায় ক্ষুব্ধ বন অতিথিরা। তারপরেই বর, কনে ও তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়।
সংবাদ সংস্থা পিটিআই-কে নগর পুলিশ সুপার মনীশ যাদব জানিয়েছেন, মহেশ জাটভের বিয়েতে তাঁর প্রতিবেশীরা মদ পরিবেশনের দাবি জানালে বিবাদের সূত্রপাত হয়। বর রাজি না হতেই বিবাদটি হিংসাত্মক রূপ নেয়। মঙ্গলবার রাতে, যখন অতিথি ও পরিবারের সদস্যরা নৈশভোজ করছিলেন, তখন মনোজ জাটভ, হরনাম, ভীম এবং নবল কিশোর জাটভ নামে পরিচিত একদল প্রতিবেশী এসে উপস্থিত হন। বরের মা শীলা জানান, যে কনের আগমনের পর তাদের বাড়িতে কিছু আচার-অনুষ্ঠান চলছিল, এমন সময় কয়েকজন প্রতিবেশী সেখানে এসে তাঁর ছেলের কাছে মদের জন্য টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে প্রতিবেশীরা বরসহ তার পরিবারের সদস্যদের মারধর করে।
advertisement
জাটভের অভিযোগ অনুযায়ী, তাঁর মা হস্তক্ষেপ করার চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে, তাঁর স্বামীকে এবং কনেকে মারধর করে। অভিযুক্তরা মারধরের সময় বাড়ির জিনিসপত্র ও টাকাও চুরি করে বলে অভিযোগ রয়েছে। এরপরে, বিয়েতে উপস্থিত অতিথিরাও হামলাকারীদের থামাতে এগিয়ে আসেন। ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। বরের পরিবার ও প্রতিবেশী উভয়ের কাছ থেকেই পুলিশ অভিযোগ পেয়েছে এবং আহতদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এই মদ কোথায়? 'সুরা' পরিবেশন না করায় মধ্যপ্রদেশের বর-কনেকে 'বেধড়ক' মারল নিমন্ত্রিত অতিথিরা, ছিঃ ছিঃ করছে গোটা দেশ
Next Article
advertisement
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
  • ফিরে এল পুরনো স্মৃতি

  • হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ !

  • ভাইরাল ভিডিও ঘিরে চর্চা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement