advertisement

চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরুর অনুমতি, ভোটের পরে ১৫ ও ২২ মে-তে হবে অরেঞ্জ লাইনের কাজ

Last Updated:

চিংড়িহাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের (অরেঞ্জ লাইন) কাজ পুলিশি অনুমতি ও ট্রাফিক ব্লক না মেলায় দেড় বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে। সুপ্রিম কোর্ট কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিলেও এখনও কংক্রিটের স্ল্যাব বসানোর জন্য ট্র্যাফিক ছাড়পত্র দেওয়া হচ্ছিল না, ফলে নির্মাণকাজ ঝুলে রয়েছে।

চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরুর অনুমতি মিলল
চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরুর অনুমতি মিলল
আবীর ঘোষাল, কলকাতা: চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরুর অনুমতি মিলল। অনুমতি দিল পুলিশ। RVNL সূত্রে খবর, আগামী ১৫ ও ২২ মে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ আটকে। বুধবারও রেলমন্ত্রক সংসদে এই বিষয়ে জানিয়েছিল তাদের কাজের অনুমতি দেওয়া হয়নি।
চিংড়িহাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের (অরেঞ্জ লাইন) কাজ পুলিশি অনুমতি ও ট্রাফিক ব্লক না মেলায় দেড় বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে। সুপ্রিম কোর্ট কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিলেও এখনও কংক্রিটের স্ল্যাব বসানোর জন্য ট্র্যাফিক ছাড়পত্র দেওয়া হচ্ছিল না, ফলে নির্মাণকাজ ঝুলে রয়েছে।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় কংক্রিটের স্ল্যাব বসানোর, তবে চলতি বছরের শেষেই সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পৌঁছে দিতে পারে। মেট্রো রেল সূত্রে খবর, চিংড়িহাটা জট কাটলেও চিংড়িহাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যেতে আরও ৭-৮ মাস সময় লাগতে পারে। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত সেক্টর ফাইভের সংযোগেই অনেকটা সময় লেগে যেতে পারে।
advertisement
বিষয়টি গড়িয়েছে আইন আদালত পর্যন্ত। রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। এদিকে রাজ্য সরকারের দাবি, নির্বাচনের আগে এই কাজ এগোলে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হতে পারে। সেইসঙ্গে যানজটের সমস্যাও বাড়তে পারে। যদিও সেই যুক্তি খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। অবশেষে বিধানসভা ভোটের পরে কাজ করার অনুমতি মিলল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরুর অনুমতি, ভোটের পরে ১৫ ও ২২ মে-তে হবে অরেঞ্জ লাইনের কাজ
Next Article
advertisement
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
  • ফিরে এল পুরনো স্মৃতি

  • হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ !

  • ভাইরাল ভিডিও ঘিরে চর্চা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement