West Medinipur News: উত্তরীয়তে লুকিয়ে গোটা ভারতের ইতিহাস, শিক্ষকের ঘর যেন মিনি মিউজিয়াম! সংস্কৃতিপ্রেমীরা মিস করবেন না
- Reported by:Ranjan Chanda
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Medinipur News: অতিথিদের বরণ করতে উত্তরীয় দেওয়ার রীতি বহুদিনের। কিন্তু সন্তু জানার চোখে এই উত্তরীয় কেবল সম্মানের প্রতীক নয়, প্রতিটি রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের বহনকারী। আজ তাঁর বাড়ি যেন এক ছোট্ট মিউজিয়াম।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-এর এক সাধারণ বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু তাঁর নেশা একেবারেই অসাধারণ। তিনি সন্তু জানা। ছোটবেলা থেকেই ইতিহাস আর ঐতিহ্য সংগ্রহের প্রতি গভীর টান। কখনও পুরনো খবরের কাগজ, কখনও প্রাচীন মুদ্রা, কখনও ইতিহাসসমৃদ্ধ সামগ্রী, নিজের আগ্রহ আর ব্যক্তিগত খরচেই গড়ে তুলেছেন এক অনন্য সংগ্রহভাণ্ডার। তবে তাঁর সাম্প্রতিক সংগ্রহ সত্যিই চমকে দেওয়ার মত।
বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের বরণ করতে উত্তরীয় বা দোপাট্টা দেওয়ার রীতি বহুদিনের। কিন্তু সন্তু জানার চোখে এই উত্তরীয় কেবল সম্মানের প্রতীক নয়, প্রতিটি রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের বহনকারী। তাই সুযোগ পেলেই তিনি বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন আসাম, মেঘালয়, মিজোরাম, নেপাল, ওড়িশা, বিহার ও পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের উত্তরীয় ও ঐতিহ্যবাহী দোপাট্টা। প্রতিটি বস্ত্রের বুননে ফুটে উঠেছে সংশ্লিষ্ট অঞ্চলের শিল্প, রুচি ও লোকায়ত সংস্কৃতি।
advertisement
আরও পড়ুন: সাইকেল চালানো থেকে বাজার করা, চার বছর ধরে ছায়াসঙ্গী পায়রা! ঘাড়ে চেপে হয়েছে কেদারনাথ ভ্রমণ, বন্ধুত্ব দেখে তাজ্জব গোটা শহর
প্রত্যন্ত গ্রামীণ এলাকা দাঁতন থেকে কলকাতার দূরত্ব অনেকটাই। তবুও ভৌগোলিক সীমাবদ্ধতা তাঁর আগ্রহকে আটকে রাখতে পারেনি। বিভিন্ন জায়গায় ভ্রমণের সময় কিংবা পরিচিতজনদের সহায়তায় ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে তাঁর সংগ্রহ। বছরের পর বছর ধরে যত্নে সাজিয়ে তুলেছেন এই বস্ত্রভাণ্ডার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজ তাঁর বাড়ি যেন এক ছোট্ট মিউজিয়াম। ছাত্র-ছাত্রীদের সামনে তিনি এক একটি উত্তরীয় তুলে ধরে ব্যাখ্যা করেন সেই রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পরীতি। শিক্ষকের এই অভিনব উদ্যোগে মুগ্ধ স্থানীয় মানুষও। শখের বশে শুরু হলেও, সন্তু জানার এই সংগ্রহ আজ লোকায়ত শিল্প ও বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত পাঠশালা হয়ে উঠেছে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 05, 2026 2:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: উত্তরীয়তে লুকিয়ে গোটা ভারতের ইতিহাস, শিক্ষকের ঘর যেন মিনি মিউজিয়াম! সংস্কৃতিপ্রেমীরা মিস করবেন না









