advertisement

Human-Pigeon Friendship: সাইকেল চালানো থেকে বাজার করা, চার বছর ধরে ছায়াসঙ্গী পায়রা! ঘাড়ে চেপে হয়েছে কেদারনাথ ভ্রমণ, বন্ধুত্ব দেখে তাজ্জব গোটা শহর

Last Updated:

Jalpaiguri Human-Pigeon Friendship: প্রায় চার বছর ধরে ছায়াসঙ্গী পায়রা। জলপাইগুড়িতে মানুষ ও পাখির অনন্য বন্ধুত্ব। কখনও মাথায়, কখনও আবার ঘাড় বা কাঁধে বসেই সারাদিন ঘুরে বেড়ায়। তিনি সাইকেল নিয়ে বেরোলেও পায়রাটি মাথায় বসেই পথসঙ্গী হয়।

+
মানুষ

মানুষ ও পায়রার দীর্ঘ চার বছরের বন্ধুত্ব।

জলপাইগুড়ি, সুরজিৎ দে: বিক্রমাদিত্যের ঘাড়ে চড়ে বেড়াত বেতাল, আর এঁনার ঘাড়ে চড়ে ঘোরে পায়রা! এই দৃশ্য খুব পরিচিত হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। প্রায় চার বছর ধরে যেন ছায়াসঙ্গী পায়রা। জলপাইগুড়িতে মানুষ ও পাখির অনন্য বন্ধুত্ব। মানুষ ও পাখির এক অদ্ভুত বন্ধুত্বের নজির তৈরি হয়েছে। গত চার বছর ধরে একটি পায়রা যেন ছায়াসঙ্গীর মতো সঙ্গ দিয়ে চলেছে এক ব্যক্তিকে।
বাজার করা থেকে শুরু করে সাইকেলে করে কোথাও যাওয়া, সব জায়গাতেই তাঁর অবিচ্ছেদ্য সঙ্গী এই পায়রা। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রেসকো পাড়া পুলিশ লাইন এলাকায় ওই ব্যক্তির বাড়ি। প্রায় চার বছর আগে হঠাৎ করেই একটি পায়রা উড়ে এসে তাঁর কাছে বসে পড়ে। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব না দিলেও ধীরে ধীরে পায়রাটি তার জীবনের অংশ হয়ে ওঠে। এরপর থেকেই যেন শুরু হয় মানুষ ও পাখির এই অদ্ভুত বন্ধুত্বের গল্প। স্থানীয়দের মতে, বাড়ি থেকে বেরোলেই পায়রাটিও তাঁর সঙ্গে বেরিয়ে আসে।
advertisement
আরও পড়ুন: মাসের পর মাস রাস্তাঘাট ডুবে থাকে জলে, সমাধান খুঁজে নিয়েছেন গ্রামের বিশ্বকর্মারা! ঘরে ঘরে রয়েছে এই বিশেষ যান
কখনও মাথায়, কখনও আবার ঘাড় বা কাঁধে বসেই সারাদিন ঘুরে বেড়ায়। তিনি সাইকেল নিয়ে বেরোলেও পায়রাটি মাথায় বসেই পথসঙ্গী হয়। রাস্তায় এই দৃশ্য দেখলে অনেকেই থমকে দাঁড়ান। কৌতূহলী মানুষজন মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও ভোলেন না। শুধু নিত্যদিনের কাজেই নয়, জীবনের নানা যাত্রাতেও এই পায়রা যেন তাঁর সঙ্গী। জানা গেছে, পায়ে হেঁটে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের সময়ও তিনি এই প্রিয় পাখির কথা উল্লেখ করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেদারনাথসহ একাধিক তীর্থযাত্রার অভিজ্ঞতায়ও উঠে এসেছে তার এই অদ্ভুত বন্ধুত্বের গল্প। মানুষ ও পাখির এমন আন্তরিক সম্পর্ক দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। তাদের কথায়, “যেখানেই যান, পায়রাটাও তার সঙ্গেই থাকে। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।” প্রকৃতির সঙ্গে মানুষের এই মমতার বন্ধন যেন মনে করিয়ে দেয় ভালবাসা ও বিশ্বাস থাকলে প্রজাতির সীমাও কখনও কখনও হার মানে বৈকি!
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Human-Pigeon Friendship: সাইকেল চালানো থেকে বাজার করা, চার বছর ধরে ছায়াসঙ্গী পায়রা! ঘাড়ে চেপে হয়েছে কেদারনাথ ভ্রমণ, বন্ধুত্ব দেখে তাজ্জব গোটা শহর
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement