advertisement

East Medinipur News: ৩০ টাকার পারিশ্রমিক থেকে রাজ্যজুড়ে খ্যাতি! যাত্রা মঞ্চে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন পটাশপুরের এই অভিনেতা 

Last Updated:

East Medinipur News: অভিনয়ই সম্বল, অভিনয়ই পরিচয়, ৭০ বছর বয়সে যাত্রা মঞ্চে এখনও সমান জনপ্রিয় তারাপদ পন্ডা।

+
যাত্রা

যাত্রা শিল্পী তারাপদ পন্ডা

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: ১২ বছর বয়সে মাত্র ৩০ টাকার বিনিময়ে অভিনয় জগতে পা রাখা। আজ তিনি বাংলার যাত্রা জগতের পরিচিত মুখ। তার অভিনয়ে দর্শক আসন থেকে আসে মুহুর্মুহু করতালি। ৭০ বছর বয়সে আজও তিনি কাঁপিয়ে দিচ্ছেন যাত্রা জগতের মঞ্চ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের তারাপদ পন্ডা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর টান। স্কুলে পড়ার সময়ই গীতি নাটকের মাধ্যমে প্রথম মঞ্চে ওঠেন। তখন তার বয়স মাত্র ১২ বছর।
সেই সময় অভিনয়ের পারিশ্রমিক ছিল মাত্র ৩০ টাকা। কিন্তু সেই সামান্য টাকাই ছিল তার কাছে বড় প্রাপ্তি। কারণ তখন থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, অভিনয়ই তার জীবনের আসল পথ। পরবর্তী সময়ে তিনি অ্যামেচার যাত্রা দলে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ অভিনয় জীবন। বিভিন্ন যাত্রাপালায় তিনি নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনও রাজনৈতিক নেতার চরিত্রে, কখনও পরিবারের কর্তার ভূমিকায়। আবার কখনও গ্রামবাংলার চেনা চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন। তার সংলাপ বলার ভঙ্গি সাধারণ মানুষের মুখের ভাষা। মঞ্চে দাঁড়ালেই দর্শকদের মন কেড়ে নেন তিনি। তার অভিনয়ে থাকে আবেগ, বাস্তবতা এবং অভিজ্ঞতার ছাপ। তাই গ্রামগঞ্জের দর্শক থেকে শুরু করে শহরের মানুষও তার অভিনয় উপভোগ করেন।
advertisement
আরও পড়ুন-আগামী ৯০ দিন ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে সিংহ-সহ ৪ রাশির কপালে দুর্ভোগ, আর্থিক ক্ষতি, বিরাট ফাঁড়া
শুধু পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে তার পরিচিতি। যাত্রাপালার দলে দলে ঘুরে তিনি বহু জায়গায় অভিনয় করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। দীর্ঘ ছ’দশক ধরে মঞ্চের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বয়স বাড়লেও অভিনয়ের প্রতি তার ভালবাসা কমেনি। এখনও তিনি সমান উদ্যমে মঞ্চে ওঠেন। দর্শকের করতালি তার কাছে আজও বড় প্রেরণা। সেই করতালিই তাকে বারবার নতুন করে শক্তি দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের, কপাল পুড়বে ৩ রাশির, আর্থিক ক্ষতি জীবন নরক করে ছাড়বে, ফাঁড়া কাটাতে করুন…
তবে তাঁর অভিনয় যাত্রা সহজ ছিল না। শুধু যাত্রা অভিনয় করে সংসার চালাতে তাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। অর্থের টানও ছিল জীবনে। কিন্তু তবুও তিনি এই পেশা ছাড়েননি। কারণ অভিনয়ই তার সবচেয়ে বড় প্রাপ্তি। ছোটবেলায় পেটের টানেই তিনি এই জগতে পা রেখেছিলেন। আর সেই পথই তাকে আজ রাজ্যজুড়ে পরিচিত এনে দিয়েছে। যাত্রা মঞ্চই তার আসল ঠিকানা। এখানেই তিনি নিজেকে খুঁজে পান। এই মঞ্চ, এই অভিনয়ই তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ৩০ টাকার পারিশ্রমিক থেকে রাজ্যজুড়ে খ্যাতি! যাত্রা মঞ্চে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন পটাশপুরের এই অভিনেতা 
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement