East Medinipur News: সরকারি প্রকল্পে কাটমানি অতীত! দুর্নীতি দমনে জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর, নোট করে রাখুন
- Reported by:Saikat Shee
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: বাংলার বাড়ি সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের পাশে দাঁড়াতে জেলা পুলিশের দারুণ উদ্যোগ। কাটমানি নেওয়ার অভিযোগ কড়া হাতে দমন করতে চালু হল বিশেষ হেল্পলাইন নম্বর।
তমলুক, সৈকত শীঃ সরকারি প্রকল্পে নানা সময় উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। কখনও কাঠগড়ায় থাকেন রাজনৈতিক নেতা-কর্মীরা, কখনও আবার সরকারি কর্মচারীরা। অনেক সময় অভিযোগ ওঠে, উপভোক্তাদের সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের থেকে কিছু শতাংশ টাকা নিয়েছেন নেতা-কর্মীরা। এবার পূর্ব মেদিনীপুর জেলায় সেই অভিযোগ কড়া হাতে দমন হবে। উপভোক্তাদের পাশে দাঁড়াতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এগিয়ে এল।
সম্প্রতি রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। অতীতে রাজ্যের বহু জায়গায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পূর্ব মেদিনীপুর জেলায় আর এসব না। সরকারি প্রকল্পের সাহায্য পাওয়া উপভোক্তাদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর। শুক্রবার সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তিনি জানান, জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর হল ৭০৪৭৯৮৯৮০০।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কাকদ্বীপের প্রাচীন পুকুর ভরাট! বড় ‘মাথা’ যুক্ত থাকার দাবি স্থানীয়দের, কী বলছে প্রশাসন
সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, “আগামী কয়েকদিনের জন্য আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফের হেল্পলাইন নম্বর অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলার বাড়ি সহ বিভিন্ন সরকারি স্কিমগুলির জন্যেও ডেডিকেট করছি। যেকোনও সরকারের স্কিমের ক্ষেত্রে কাটমানি নেওয়ার অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উপভোক্তারা যদি এই ধরনের শোষণের শিকার হন, তাহলে তাঁরা আমাদের হেল্পলাইন নম্বরে ভিডিও বার্তা বা অডিও বার্তা পাঠাতে পারেন, আমরা ব্যবস্থা নেব। এই ক্ষেত্রে তাঁর রাজনৈতিক অবস্থান ও কর্মগত অবস্থান দেখা হবে না। দরকার হলে আমরা স্বতঃপ্রণোদিত মামলা করে তাঁদের গ্রেফতার করব।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও পুলিশ সুপার জানান, আমাদের শুধু আপনারা তথ্য ও প্রমাণ দিয়ে অভিযোগ জানান। তাহলেই আমরা এই ক্ষেত্রে দোষীদের উপযুক্ত শাস্তি দেব। আমি অনুরোধ করব, উপভোক্তারা কোনও রকম দ্বিধা ছাড়াই নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন। ওই উপভোক্তার পরিচয় গোপন থাকবে। এর পাশাপাশি যারা থানায় এসে অভিযোগ করবেন, তাঁদের ক্ষেত্রেও দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জেলা জুড়ে মহকুমা পুলিশ আধিকারিক ও থানা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Feb 07, 2026 1:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: সরকারি প্রকল্পে কাটমানি অতীত! দুর্নীতি দমনে জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর, নোট করে রাখুন











