South 24 Parganas News: রাতের অন্ধকারে কাকদ্বীপের প্রাচীন পুকুর ভরাট! বড় 'মাথা' যুক্ত থাকার দাবি স্থানীয়দের, কী বলছে প্রশাসন

Last Updated:

South 24 Parganas News: রাতের অন্ধকারে কাকদ্বীপে পুকুর ভরাট করার অভিযোগ। এলাকার পুরনো পুকুর ভরাট এভাবে মাটি ফেলে ভরাট করার ঘটনায় স্থানীয়রাও অতিষ্ঠ হয়ে উঠেছেন।

পুকুর ভরাটের অভিযোগ
পুকুর ভরাটের অভিযোগ
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদারঃ রাতের অন্ধকারে মাটি নিয়ে এসে পুরনো পুকুর ভরাট করার অভিযোগ। প্রশাসনের নাকের ডগায় এই কাজ চললেও তাঁদের কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুরের গুরুপল্লি এলাকার ৮৬ নম্বর বুথের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পানিগ্রাহী পরিবারের একটি পুকুর রয়েছে। গভীর রাতে প্রায় ২৫টি জিও গাড়িকে কাজে লাগিয়ে মাটি বয়ে নিয়ে এসে সেটি ভরাট করা হচ্ছে। এই ঘটনায় গ্রামবাসীরাও অতিষ্ঠ হয়ে পড়েছেন। যদিও তাঁরা এই বিষয়ে বিশেষ মুখ খুলতে চাননি।
আরও পড়ুনঃ অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানকে মার! রেল পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পুরুলিয়ায় তুলকালাম
স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে বড় বড় মাথা যুক্ত রয়েছে। নাহলে এইভাবে পুকুর ভরাট করা কোনওভাবেই সম্ভব হত না। এদিকে এই ঘটনা সামনে আসতেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।
advertisement
advertisement
অন্যদিকে পুকুর ভরাটকারী ব্যক্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাতের অন্ধকারে কিছুই হচ্ছে না। দিনেরবেলা যানজট হয় বলে রাতে কাজ হচ্ছে।” তিনি দাবি করেন, এই পুকুরের কনভারশন সার্টিফিকেট, বাস্তু সবই করা আছে। একইসঙ্গে তিনি বলেন, এটি ব্যক্তিগত পুকুর এবং এটি ব্যবহারযোগ্যও নয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: রাতের অন্ধকারে কাকদ্বীপের প্রাচীন পুকুর ভরাট! বড় 'মাথা' যুক্ত থাকার দাবি স্থানীয়দের, কী বলছে প্রশাসন