Purulia News: অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানকে মার! রেল পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পুরুলিয়ায় তুলকালাম
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: পুরুলিয়ায় বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় রেল পুলিশ। অভিযোগ, অশ্লীল ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় ওই বিএসএফ জওয়ানকে জনসমক্ষে ব্যাপক মারধর করেন দুই আরপিএফ কর্মী।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ রেল পুলিশের বিরুদ্ধে বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে সরগরম পুরুলিয়ার বলরামপুর। অভিযোগ, অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে বিএসএফ জওয়ানকে জনসমক্ষে ব্যাপক মারধর করেন রেল ফটকে কর্মরত দুই আরপিএফ কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাঙাডি গ্রামের বাসিন্দা তথা বিএসএফ জওয়ান বিজয় কুমার দীর্ঘক্ষণ রেল ফটকের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দুই আরপিএফ কর্মী অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তার প্রতিবাদ করেন বিএসএফ জওয়ান বিজয় কুমার। এরপরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
আরও পড়ুনঃ SIR শুনানিতে যাওয়ার সময় টোটো উল্টে শেষ স্ত্রী-শিশুপুত্র! হাসপাতালে দেহ রেখে শুনানিকেন্দ্রে ছুটতে বাধ্য হলেন স্বামী, মালদহে মর্মান্তিক ঘটনা
অভিযোগ, এই বচসাকে ঘিরে ওই আরপিএফ কর্মীরা ক্ষিপ্ত হয়ে বিজয় কুমারের উপর চড়াও হন এবং তাঁকে রেল ফটকের সামনে জনসমক্ষে মাটিতে ফেলে মারধর করেন। সেই মারধরের ভিডিও ক্যামেরাবন্দি করেন স্থানীয় মানুষজন। মারধরের জেরে রক্তাক্ত হয়ে পড়েন বিজয় কুমার। খবর যায় বলরামপুর থানায়। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলরামপুর থানার পুলিশ। আহত বিজয় কুমারকে চিকিৎসার জন্য স্থানীয় বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
এই বিষয়ে আহত বিএসএফ জওয়ানের বাবা মানিক কুমার জানান, এই দিন সকাল থেকেই দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকার কারণে বলরামপুর রেলগেটে সমস্যা হচ্ছিল। সেই সময় রেলগেটে বিজয়ও দাঁড়িয়েছিলেন। তখনই আরপিএফ কর্মীরা গালিগালাজ করায় তিনি প্রতিবাদ জানান। তাতেই তাঁর উপর চড়াও হন অভিযুক্তরা।
স্থানীয় এক বাসিন্দা উত্তম পাল জানান, এদিন রেলগেটে সমস্যা দেখা দিয়েছিল। সকলকে দীর্ঘক্ষণ রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। সেই সময়ই মহিলাদের সামনে অশ্লীল গালিগালাজ করায় তার প্রতিবাদ করেন বিজয়বাবু। এর জেরেই তাঁর উপর চড়াও হন রেলের আরপিএফ কর্মীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমারজেন্সি রেলগেট লাগানোকে কেন্দ্র করেই এদিনের এই উত্তেজনার সূত্রপাত বলে জানা গিয়েছে। অভিযুক্ত দুই আরপিএফ কর্মীকে বলরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 07, 2026 12:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানকে মার! রেল পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পুরুলিয়ায় তুলকালাম









