advertisement

Malda News: SIR শুনানিতে যাওয়ার সময় টোটো উল্টে শেষ স্ত্রী-শিশুপুত্র! হাসপাতালে দেহ রেখে শুনানিকেন্দ্রে ছুটতে বাধ্য হলেন স্বামী, মালদহে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Malda News: নামের বানান ভুল থাকার জন্য স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে শুনানিকেন্দ্রে যাচ্ছিলেন মালদহের স্কুল শিক্ষক। পথেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তিনজন। টোটো উল্টে স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়, আহত হন ওই শিক্ষক।

পরিবারে শোকের ছায়া
পরিবারে শোকের ছায়া
মালদহ, জিএম মোমিনঃ নামের বানান ভুলের শুনানির জন্য বেরিয়ে আর ফেরা হল না! শুনানিকেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মা ও শিশুর। ঘটনায় আহত হয়েছেন স্কুল শিক্ষক স্বামী। মালদহের ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতরা হলেন হালিমা খাতুন এবং তাঁর ৯ মাসের পুত্র সন্তান আরিফ হাসান। ঘটনায় আহত স্বামী মোহাম্মদ ইয়াসিন আনসারী পেশায় একজন স্কুল শিক্ষক।
মালদহের গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আনসারীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন পুত্র সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী একটি টোটোতে করে নামের বানান ভুলের জন্য শুনানিকেন্দ্রে যাচ্ছিলেন। যাওয়ার পথে ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হালিমার। আহত শিশু সন্তানকে তড়িঘড়ি উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুনঃ ঘাস কাটার সময় আচমকা বাইসনের হামলা! শিংয়ের গুঁতোয় মৃত্যু মহিলার, ভয়ে কাঁপছে গোটা এলাকা
মৃতের এক আত্মীয় আব্দুর রহমান আনসারী জানান, ইয়াসিন আনসারী কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুজাপুরে বসবাস করছিলেন। নামের বানান ভুলের কারণে এদিন শুনানিতে হাজির হওয়ার কথা ছিল শিক্ষক ও তাঁর স্ত্রীর। সেই কারণেই পরিবার নিয়ে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু পথে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের সদস্যদের দাবি, এমন চরম শোকের মধ্যেও প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে স্ত্রী ও শিশুপুত্রের দেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত বিভাগে রেখে শুনানিকেন্দ্রে যেতে বাধ্য হন আহত শিক্ষক স্বামী। এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক মুহূর্তে ভেঙে পড়েছে একটি সুখী পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: SIR শুনানিতে যাওয়ার সময় টোটো উল্টে শেষ স্ত্রী-শিশুপুত্র! হাসপাতালে দেহ রেখে শুনানিকেন্দ্রে ছুটতে বাধ্য হলেন স্বামী, মালদহে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement