Jalpaiguri News: ঘাস কাটার সময় আচমকা বাইসনের হামলা! শিংয়ের গুঁতোয় মৃত্যু মহিলার, ভয়ে কাঁপছে গোটা এলাকা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Jalpaiguri News: ওই মহিলা যখন ঘাস কাটছিলেন, সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকা একটি বাইসন তাঁর উপর হামলা চালায়। পেট ও বুকে শিং দিয়ে আঘাতের জেরে তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নাগরাকাটা, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরা হল না! জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙা চা বাগান এলাকায় বাইসনের হামলায় এক মহিলার মৃত্যু। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাবিত্রী কাওয়ার (৫৬)। তিনি বামনডাঙা চা বাগানের মডেল ভিলেজ এলাকার বাসিন্দা। গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে বামনডাঙা চা বাগানের ডায়না জঙ্গল সংলগ্ন চা বাগান এলাকায় গিয়েছিলেন সাবিত্রীদেবী। তাঁর সঙ্গে অন্যান্য মহিলারাও ছিলেন। সেই সময়ই ডায়না জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকা একটি বাইসন হামলা চালায়।
advertisement
আরও পড়ুনঃ বাইক নিয়ে চাপড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি! তল্লাশি চালাতেই বেরিয়ে এল মারাত্মক জিনিস, সঙ্গে সঙ্গে গ্রেফতার
বাইসনটিকে দেখতে পেয়ে বাকি মহিলারা প্রাণভয়ে পালিয়ে গেলেও সাবিত্রীদেবী হতভম্ব হয়ে পড়েন। সেই সুযোগে ওই বাইসন তাঁর পেট ও বুকে শিং দিয়ে আঘাত করে। আঘাতের জেরে তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
বাইসনটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর অন্যান্য মহিলারা গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা। সাবিত্রীদেবীকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাইসনের হামলায় মৃত্যুর এই ঘটনার পর চা বাগান সংলগ্ন এলাকাগুলিতে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বুনো জন্তুর উপদ্রব রুখতে বন দফতরের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 07, 2026 11:30 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ঘাস কাটার সময় আচমকা বাইসনের হামলা! শিংয়ের গুঁতোয় মৃত্যু মহিলার, ভয়ে কাঁপছে গোটা এলাকা










