advertisement

KKR News: রাসেলের অবদানকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ কেকেআরের! দলের সিদ্ধান্ত মন ছুঁয়ে গেল দ্রে রাসের

Last Updated:

Kolkata Knight Riders: দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে খেলেছেন রাসেল। তিনি মোট ১৪০টি ম্যাচে ২৬৫১ রান করেছেন, তাও আবার ১৭৪.১৭ স্ট্রাইক রেটে, যা আইপিএলের অন্যতম সেরা।

আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেল
আইপিএল ২০২৬ শুরুর আগে এক বিশেষ সিদ্ধান্ত নিয়ে আলোচনায় উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সম্মান জানাতে ক্যারিবিয়ান তারকার ১২ নম্বর জার্সির আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করা হল। ফলে ভবিষ্যতে এই নম্বর কেকেআরের আর কোনো ক্রিকেটার ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি রাসেলের অবদানকে সম্মান জানাল।
দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে খেলেছেন রাসেল। তিনি মোট ১৪০টি ম্যাচে ২৬৫১ রান করেছেন, তাও আবার ১৭৪.১৭ স্ট্রাইক রেটে, যা আইপিএলের অন্যতম সেরা। পাশাপাশি তিনি ১২৩টি উইকেটও নিয়েছেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স কেকেআরকে ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল শিরোপা জিততে বড় ভূমিকা নেয়। দলের প্রতি তাঁর এই অবদানই তাঁকে ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে।
advertisement
গত বছর কেকেআর তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার পর, নিলামে না গিয়ে রাসেল ‘পাওয়ার কোচ’ হিসেবে দলে যোগ দেন। এর ফলে আইপিএলে তাঁর খেলার অধ্যায় কার্যত শেষ হয়। তবে খেলোয়াড় হিসেবে না থাকলেও, দলের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে।
advertisement
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, রাসেল শুধু মাঠেই নয়, ব্যক্তিগত সম্পর্কেও দলের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তাই তাঁর সম্মানে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আবেগঘন প্রতিক্রিয়ায় রাসেল বলেন, কেকেআরের সঙ্গে তাঁর এই দীর্ঘ যাত্রা তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।
advertisement
আইপিএলে জার্সি নম্বর অবসর দেওয়ার এই প্রথা নতুন নয়। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সি অবসর দেয়। একইভাবে রাজস্থান রয়্যালস কিংবদন্তী শেন ওয়ার্নের সম্মানে ২৩ নম্বর জার্সি তুলে রাখে। এবার সেই তালিকায় যোগ হলো কেকেআরের আন্দ্রে রাসেলের নামও।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: রাসেলের অবদানকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ কেকেআরের! দলের সিদ্ধান্ত মন ছুঁয়ে গেল দ্রে রাসের
Next Article
advertisement
Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
  • শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হয়েছে

  • সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কাশিতে ভুগছেন

  • দিল্লির দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে ৭৯ বছরের সনিয়ার সমস্যা বাড়ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement