Malda News: ফিল্মি কায়দায় ধাওয়া করে শিশুকে উদ্ধার! মালদহে তুলকালাম, পুলিশের হাতে অভিযুক্তরা
- Reported by:Jiam Momin
- Published by:Madhab Das
Last Updated:
Malda News: মালদহে শিশু চুরির অভিযোগে তুলকালাম কাণ্ড! অপহরণকারীদের ধাওয়া করে শিশুকে উদ্ধার করা হয়। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সমর্পণ।
মালদহ, জিএম মোমিন: শিশু অপহরণ কাণ্ডে মালদহে উত্তেজনা। ফিল্মি কায়দায় ধাওয়া করে উদ্ধার শিশু। ঘটনায় অপহরণকারীদের গণধোলাই উত্তেজিত জনতার। এদিন রাতে শিশু অপহরণের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদহের সুজাপুর এলাকায়।
জানা গিয়েছে, শিশু অপহরণ করে পালানোর অভিযোগে কালিয়াচক থানার সুজাপুর এলাকায় একটি সাদা রঙের চার চাকা গাড়ি আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় এক নাবালক শিশু। এরপরে উত্তেজিত জনতা অভিযুক্তদের গণপিটুনি দেয়। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িটিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকা থেকে আনুমানিক আট বছরের এক শিশুকে চার চাকা গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। বিষয়টি জানাজানি হতেই ইংরেজবাজার থানার এক আধিকারিক মধুঘাট নাকা চেকিং পয়েন্টে দ্রুত সতর্কবার্তা পাঠান। এরপরই পুলিশ তৎপরতা দেখিয়ে গাড়িটিকে ধাওয়া করে সুজাপুর ট্রাফিক এলাকার কাছে আটক করতে সক্ষম হয়। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং এক অভিযুক্তকে আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়। তবে অপর এক অভিযুক্তকে ঘিরে স্থানীয়দের ক্ষোভ ফেটে পড়ে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং ক্ষুব্ধ জনতা গাড়িটিতেও ভাঙচুর চালায়।
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা কামাল হোসেন জানান, “আচমকাই সুজাপুর স্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাদা একটি চার চাকার পিছনে ধাওয়া করতে দেখা যায় আর একটি গাড়িকে। এরপর ঘটনা সম্পর্কে জানা যায় শিশু অপহরণ করে দুষ্কৃতীরা পালাচ্ছিল সেই গাড়িতে। স্থানীয়দের তৎপরতায় গাড়িটি আটক করে উদ্ধার করা হয় অপহৃত শিশুকে। এই অপহরণ কাণ্ডে অবাঙালি দুই ব্যক্তি ধরা পড়েছে। ঘটনায় উত্তেজিত জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয় এক আবরণকারী।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 25, 2026 7:00 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: ফিল্মি কায়দায় ধাওয়া করে শিশুকে উদ্ধার! মালদহে তুলকালাম, পুলিশের হাতে অভিযুক্তরা








