advertisement

Balurghat: দেওয়ালের ঘাসফুল, পদ্ম জানান দিচ্ছে ভোট আসছে! প্রচারের উত্তাপ বাড়লেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত 'এই' শিল্পীরা, ভাগ্য বদল কবে?

Last Updated:

Balurghat News: দেওয়ালের রঙিন প্রতীকী ছবি, স্লোগান জানান দিচ্ছে ভোট আসছে। যাদের ছাড়া নির্বাচনী প্রচার একপ্রকার ফিকে, দিন শেষে সেই দেওয়াল লিখন শিল্পীরা নিজের ন্যায্য থেকে বঞ্চিত।

দেওয়াল লিখন শিল্পী
দেওয়াল লিখন শিল্পী
বালুরঘাট: সারা বছর তাঁদের খবর রাখে না কেউ। কিন্তু ভোট এলেই তাঁদের ডাক পড়ে। রাজনৈতিক দল থেকে বায়না দেওয়া হয়। শিল্পীদের নিপুণ তুলির টানে দেওয়ালে দেওয়ালে গজিয়ে ওঠে পদ্ম, জোড়া ফুল, কাস্তে হাতুড়ি। রঙিন প্রতীকী ছবি, স্লোগান জানান দেয় ভোট আসছে। তাঁদের ছাড়া নির্বাচনী প্রচার একপ্রকার ফিকে। কিন্তু দিন শেষে সেই দেওয়াল লিখন শিল্পীরা নিজের ন্যায্য থেকে বঞ্চিত।
দেওয়াল লিখনের জন্য রঙ, তুলি কিনতে হয় শিল্পীদের। সময়ের সঙ্গে সঙ্গে বাজারে সেই সমস্ত সামগ্রীর দাম বাড়লেও শিল্পীদের পারিশ্রমিক আটকে রয়েছে পুরনো অঙ্কেই। প্রতি দেওয়াল পিছু আজও শিল্পীদের ১০০ থেকে ১৫০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এই দুর্মূল্যের বাজারে সংসার টানতে হিমশিম অবস্থা শিল্পীদের।
আরও পড়ুনঃ বসন্তের দুর্গাপুজোয় মেতে উঠেছে গঙ্গাসাগর! দেবী বাসন্তীর আরাধনায় নজরকাড়া থিমের বাহার, ছবিতে দেখুন
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দেওয়াল লিখন শিল্পীদের অভিযোগ, যে পরিমাণ পরিশ্রম তাঁরা করেন, তার ন্যায্য মূল্য মেলে না। নির্বাচনের আগে দেওয়াল লিখন রাজনৈতিক দলগুলির শক্তি প্রদর্শনের অন্যতম হাতিয়ার। বালুরঘাট তার ব্যতিক্রম নয়। শহরের এক শিল্পী জানান, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রার্থী তালিকা প্রকাশ পেতেই রাজনৈতিক দলগুলো থেকে দেওয়াল লিখনের জন্য বায়না দেওয়া হয়। তবে শুধু লেখা নয়, কার্টুন, প্রতীকী ছবির আঁকার দাবিও থাকে। কিন্তু তার জন্য মেলে না আলাদা পারিশ্রমিক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গ্রীষ্মে গাছে গাছে জলের পাত্র! পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পাখিদের তৃষ্ণা নিবারণ, হাওড়ায় যুবক দলের প্রশংসনীয় প্রয়াস
যে সমস্ত শিল্পীদের হাত ধরে রাজনৈতিক দলের বার্তা পৌঁছয় পাড়ার মোড়ে, ওলিতেগলিতে, তাঁদের শিল্পের কদর করার দায়িত্ব আসলে কার! পারিশ্রমিকের স্বল্পতার কারণে শিল্পীরা এই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিলে ফাঁপরে পড়তে হবে রাজনৈতিক দলগুলোকেই। তাই দেওয়াল লিখন শিল্পীদের শিল্পের প্রকৃত কদর করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপরেই বর্তায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat: দেওয়ালের ঘাসফুল, পদ্ম জানান দিচ্ছে ভোট আসছে! প্রচারের উত্তাপ বাড়লেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত 'এই' শিল্পীরা, ভাগ্য বদল কবে?
Next Article
advertisement
'একটি আস্ত রাজ্যই এখন বিবেচনাধীন’, রাতে আচমকা সাপ্লিমেন্টারি তালিকায় 'কারিগরি ত্রুটি'... কমিশনকে তীব্র কটাক্ষ তৃণমূলের
'একটি আস্ত রাজ্যই এখন বিবেচনাধীন’, রাতে আচমকা তালিকায় 'কারিগরি ত্রুটি', কমিশনকে তীব্র কটাক্ষ তৃণমূলের!
  • রাতে আচমকা সাপ্লিমেন্টারি তালিকায় 'কারিগরি ত্রুটি'

  • একটি আস্ত রাজ্যই এখন 'বিবেচনাধীন’ : তৃণমূল

  • কমিশনকে তীব্র কটাক্ষ তৃণমূলের!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement