TRENDING:

Alipurduar News: সরকারি কাজের জন্য আর হয়রানি নয়! ব্লক অফিসে চালু হল নতুন ওয়েবসাইট, সরকারি প্রকল্পে আবেদন ঘরে বসেই

Last Updated:

Alipurduar News: সরকারি কাজের জন্য আর হয়রানি নয়। সাধারণ মানুষের সুবিধার্থে নতুন ওয়েবসাইট চালু করল কুমারগ্রাম ব্লক প্রশাসন। সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে ওয়েবসাইটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারগ্রাম, আলিপুরদুয়ার অনন্যা দে: হয়রানি ছাড়াই এবার সরকারি কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সাধারণ মানুষের সুবিধার্থে নতুন ওয়েবসাইট চালু করল কুমারগ্রাম ব্লক প্রশাসন। ব্লকের বাসিন্দাদের সুবিধার জন্য নতুন ওয়েবসাইট চালু করল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক প্রশাসন।
advertisement

ব্লক অফিস থেকেই সমাজ মাধ্যমে এই খবর সকলকে জানিয়েছেন কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধাড়া। গত ১৬ ফেব্রুয়ারি ওই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর. বিমলা। কুমারগ্রাম ব্লক সম্পর্কিত নানা তথ্য রয়েছে ওই ওয়েবসাইটে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটে।

আরও পড়ুনঃ বসন্ত উৎসবের আগে জমজমাট আয়োজন আলিপুরদুয়ারে! এক ছাদের তলাতেই মিলছে সব, মৌমাছির মতো ভিড় করছেন মহিলারা

advertisement

কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধাড়া জানান, “রাজ্য সরকারের সব ধরনের প্রকল্প সম্পর্কে ওয়েবসাইটে তথ্য দেওয়া রয়েছে। প্রকল্পগুলির সুবিধা পেতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন, কোন কোন নথিপত্র প্রয়োজন, এইসব তথ্য বিস্তারিতভাবে রয়েছে ওয়েবসাইটে। সাধারণ মানুষ ওয়েবসাইটের মাধ্যমে সরকারি প্রকল্পগুলির আবেদনপত্রও ডাউনলোড করতে পারবেন।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

বিডিও সন্দীপ ধাড়া আরও বলেন, একটি আবেদনপত্র সংগ্রহের জন্য সাধারণ মানুষকে আর ব্লক অফিসে আসার দরকার নেই। যেকোনও বাংলা সহায়তা কেন্দ্র কিংবা নিজের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন সাধারণ মানুষ। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্যও আবেদন করা যাবে। ২ মাসের প্রচেষ্টায় ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটি হল bdokumargram.in. কুমারগ্রাম ব্লকের সাধারণ মানুষের সুবিধার জন্যই ওয়েবসাইটটি চালু করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: সরকারি কাজের জন্য আর হয়রানি নয়! ব্লক অফিসে চালু হল নতুন ওয়েবসাইট, সরকারি প্রকল্পে আবেদন ঘরে বসেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল