TRENDING:

Smuggling: ভুটানে হাতির দাঁত পাচার! গোপন সূত্রে খবর পেয়ে জলদাপাড়া বন বিভাগের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২

Last Updated:

Alipurduar News: জাতীয় সড়ক ধরে ভুটানে হাতির দাঁত পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জলদাপাড়া বন বিভাগের কোদালবস্তি রেঞ্জ। হাতেনাতে গ্রেফতার ২ পাচারকারী। উদ্ধার দু'টি হাতির দাঁত। যাদের ওজন প্রায় ১.৬৪ কেজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: ভুটানে পাচার হয়ে যাচ্ছিল বন্যপ্রাণীর দেহাংশ। বন দফতরের তৎপরতায় রোখা গেল পাচার। বর্তমানে বন দফতরের জালে দুই পাচারকারী।
হাতির দাঁত পাচার করতে গিয়ে গ্রেফতার ২
হাতির দাঁত পাচার করতে গিয়ে গ্রেফতার ২
advertisement

বাইকে করে জাতীয় সড়ক ধরে ভুটানে হাতির দাঁত পাচারের জন্য রওনা দিয়েছিল পাচারকারীরা। বন দফতরের অভিযানে বানচাল হল তাদের পরিকল্পনা। হাতির দাঁত-সহ গ্রেফতার দুই ব্যক্তি।

রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বানিয়া সেতু সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে অভিযান চালায় জলদাপাড়া বন বিভাগের কোদালবস্তি রেঞ্জের রেঞ্জ অফিসার সন্দীপ দাস ও বনকর্মীরা। এই অভিযানে দু’জন বাইক আরোহীকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় দু’টি হাতির দাঁত।

advertisement

আরও পড়ুনঃ ভিকাহারের বাসিনী কালী মন্দিরে বাইরের আলোর প্রবেশ হয় না, ৬০০ বছর ধরে ভরসা প্রদীপ, দাবি স্থানীয়দের

অভিযুক্ত দুই ব্যক্তি আলিপুরদুয়ার জেলার শামুকতলার বাসিন্দা। একজনের নাম ইয়াকুব এক্কা ও অপরজনের নাম অজয় রাউতিয়া। তাদের বাইকটিও আটক করে বন দফতর। উদ্ধার হওয়া হাতির দাঁত দু’টির যার ওজন প্রায় ১.৬৪ কেজি বলে বন দফতর সূত্রে খবর।

advertisement

আরও পড়ুনঃ বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খু*ন! কর্ণাটকে পালিয়েও শেষরক্ষা হল না, জয়নগর হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

দুই অভিযুক্ত অসম থেকে এই হাতির দাঁত সংগ্রহ করে তা ভুটানে পাচারের ছক কষেছিল বলে বন দফতর সূত্রে খবর। সেই উদ্দেশ্যেই এদিন বাইক নিয়ে জাতীয় সড়ক হয়ে জয়গাঁ দিয়ে ভুটানে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। তবে বন দফতরের অভিযানে বানচাল হয় তাদের পাচারের ছক।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এই পাচার চক্রের পিছেনে আরও কেউ জড়িত রয়েছে কী না এ নিয়ে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান জলদাপাড়া সহকারি বন্যপ্রাণ সহায়ক নভিকান্ত ঝা। পাশাপাশি, অভিযুক্তরা পুরনো কোনও বেআইনি কাজে যুক্ত ছিল কী না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Smuggling: ভুটানে হাতির দাঁত পাচার! গোপন সূত্রে খবর পেয়ে জলদাপাড়া বন বিভাগের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল