advertisement

Kali Temple: ভিকাহারের বাসিনী কালী মন্দিরে বাইরের আলোর প্রবেশ হয় না, ৬০০ বছর ধরে ভরসা প্রদীপ, দাবি স্থানীয়দের

Last Updated:

South Dinajpur Kali Temple: দক্ষিণ দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী মন্দির হল ভিকাহারের মন্দিরবাসিনী কালী মন্দির। বাইরের একফোঁটা আলোর প্রবেশ নেই মন্দিরে। প্রদীপের আলোয় পূজিত হন ভিকাহারের মন্দিরবাসিনী কালী। ৬০০ বছর অটুট সেই প্রাচীন রীতি।

ভিকাহারের মন্দিরবাসিনী কালী মন্দির
ভিকাহারের মন্দিরবাসিনী কালী মন্দির
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রয়েছে নানা প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন। এই জেলা অসংখ্য প্রাচীন এবং জাগ্রত মন্দিরের জন্য বিখ্যাত। আনাচে-কানাচে রয়েছে এমন সব প্রাচীন মন্দির যাদের ঐতিহাসিক গুরুত্ব সাংঘাতিক। শত শত বছর ধরে মন্দির ঘিরে জন্মেছে লোকবিশ্বাস। জেলার এমনই এক ঐতিহ্যবাহী মন্দির হল ভিকাহারের মন্দিরবাসিনী কালী মন্দির। ৬০০ বছর ধরে মন্দিরের পুজোর নিয়মে কোন বদল ঘটেনি। বাইরের একফোঁটা আলোর প্রবেশ নেই মন্দিরে। কেবল মাত্র প্রদীপের আলোয় পূজিত হন ভিকাহারের মন্দিরবাসিনী কালী। আজও অটুট সেই প্রাচীন রীতি।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভিকাহার গ্রামে অবস্থিত এই মন্দির। মন্দিরে আলোর একমাত্র উৎস প্রদীপ। প্রকৃতির আলো কিংবা বিদ্যুতের মাধ্যমে আলো জ্বালানো নিষিদ্ধ। একমাত্র প্রদীপের আলোতেই ভক্তরা পুজো করেন। ভক্তদের বিশ্বাস, এখানকার মা কালী অত্যন্ত জাগ্রত। দীপান্বিতা অমাবস্যা বা কালীপুজোর সময় এখানে বিশাল ভক্ত সমাগম ঘটে। কেবল দক্ষিণ দিনাজপুর জেলার মানুষই নন, রাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন বাসিনী কালীর কাছে।
advertisement
আরও পড়ুনঃ রবিবাসরীয় দুপুরে জমজমাট দুর্গাপুর! ভোজনরসিক বাঙালির জন্য ‘মাছে ভাতে বাঙালি’ উৎসব, ১৬ রকমের মাছের লোভনীয় পদ
মন্দিরে দেবী কালীর পুজো মূলত পঞ্চমুণ্ডির আসনের ওপর তান্ত্রিক মতে সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দেবীকে পরম শ্রদ্ধায় ‘বামাকালী’ নামেও ডেকে থাকেন। এখানকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশে প্রদীপের আলোয় মায়ের আরাধনা ভক্তদের কাছে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিল্পীর প্রয়াণে শিল্পের অমরত্ব! ভূমিপুত্রকে হারিয়ে শোক বিহ্বল বনগাঁ, সীমান্ত শহরের আনাচে-কানাচে অনশ্বর সাহিত্যিক শংকর
কালী মন্দির জুড়ে ঐতিহ্যবাহী টেরাকোটার কাজ। যা সময়ের স্রোতে অবক্ষয়ের পথে এগোচ্ছে। সুদীর্ঘ বছর ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের একাংশ ভগ্নপ্রায়। গাছপালা, জঙ্গল ক্রমশ গিলে খাচ্ছে মন্দিরটিকে। স্থানীয়রা জানাচ্ছেন, দ্রুত মন্দিরের সংস্কার করা না হলে অদূর ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যাবে বাসিনী কালীর এই মন্দির।
advertisement

কীভাবে যাবেন ভিকাহারের মন্দিরবাসিনী কালী মন্দিরে? জানুন…

মন্দির থেকে নিকটবর্তী প্রধান রেলওয়ে স্টেশন হল বালুরঘাট। বালুরঘাট শহর থেকে ভিকাহারের দূরত্ব প্রায় ৩৫-৪০ কিলোমিটার। বালুরঘাট থেকে বাস বা গাড়ি ভাড়া করে তপন হয়ে সরাসরি ভিকাহার পৌঁছানো যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kali Temple: ভিকাহারের বাসিনী কালী মন্দিরে বাইরের আলোর প্রবেশ হয় না, ৬০০ বছর ধরে ভরসা প্রদীপ, দাবি স্থানীয়দের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement