TRENDING:

Paschim Bardhaman News: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেসের

Last Updated:

স্বাধীন ভারতের সফল প্রধানমন্ত্রীদের তালিকায় একেবারেই প্রথমদিকে নাম রয়েছে ইন্দিরা গান্ধির। ইন্দিরা গান্ধি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রীর আসনে বহাল ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাগড় : স্বাধীন ভারতের সফল প্রধানমন্ত্রীদের তালিকায় একেবারেই প্রথমদিকে নাম রয়েছে ইন্দিরা গান্ধির। ইন্দিরা গান্ধি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রীর আসনে বহাল ছিলেন। ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবন যতটা রঙ্গিন, ঠিক ততটাই আকস্মিক ইন্দিরা গান্ধির মৃত্যু। আর সেই ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আয়োজন করেছিল পানাগড় ব্লক কংগ্রেস। তাছাড়াও জেলার একাধিক জায়গায় ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে তাকে শ্রদ্ধা জানানো হল। এদিন সকালে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে তার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, বর্ধমান জেলার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রবীণ কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা সহ অন্যান্যরা।

advertisement

আরও পড়ুনঃ উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে আসানসোলে সম্পন্ন ছট পুজো

অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যু বার্ষিকী ও লৌহ মানব সর্দার বল্লভ ভাই পটেল এর জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে ইন্দিরা গান্ধি ও সর্দার সর্দার বল্লভ ভাই পটেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। এই অনুষ্ঠানে তরুণ রায় বলেন, ভারতবর্ষে সংবিধান ও একতা রক্ষায় ইন্দিরা গান্ধি তার জীবন দিয়ে এক উদাহরণ রেখে গিয়েছেন। ওনার দেখানো পথে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা সম্ভব।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেসের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল