TRENDING:

West Bardhaman News: আসানসোল এলেই দেখা হবে মেসির সঙ্গে, লক্ষ লক্ষ টাকা খরচ না করেই তুলুন সেলফি! নয়া চমক দিলেন শিল্পী সুশান্ত রায়

Last Updated:

West Bardhaman News: আসানসোলে ঘুরতে এসে এবার খুব সহজে দেখা পাবেন লিওনেল মেসির। শখ পূরণ করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। খুব সহজেই মেসির সঙ্গে তুলতে পারবেন সেলফিও। দেখতে পারবেন একেবারে সামনে থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলে ঘুরতে এলেই এবার দেখতে পাবেন লিওনেল মেসিকে। কোনও বাধা ছাড়া তুলতে পারবেন সেলফি। এমনই ব্যবস্থা করেছেন আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে তৈরি করা হয়েছে লিওনেল মেসির একটি মোমের মূর্তি। মেসির কলকাতা সফরের পরেই এই মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পী সুশান্ত রায়।
আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে লিওনেল মেসির মূর্তি
আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে লিওনেল মেসির মূর্তি
advertisement

আসানসোলের মহিশীলায় শিল্পী সুশান্ত রায় নিজের উদ্যোগে একটি ওয়াক্স মিউজিয়াম তৈরি করেছেন। কলকাতার পরে আসানসোলেই রয়েছে একটি ওয়াক্স মিউজিয়াম, যেখানে একাধিক বিশ্ব বিখ্যাত মানুষের মোমের মূর্তি রয়েছে। বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের মোমের মূর্তি যেমন এখানে রয়েছে, তেমনি রয়েছে তারকা খেলোয়াড়দের মূর্তি। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি থেকে নীরজ চোপড়াদের মূর্তি রয়েছে এখানে। এবার সেই তালিকায় সংযোজন হল লিওনেল মেসির নাম।

advertisement

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই সব শেষ, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল পরীক্ষার্থীর! পাড়ায় কান্না যেন থামছে না

বিগত বেশ কয়েক মাসের চেষ্টায় এই মূর্তিটি তিনি গড়েছেন। মূর্তিটির উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আর উদ্বোধন হওয়ার পর থেকেই আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে লিওনেল মেসির সঙ্গে সেলফি তুলতে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। শিল্পীর এই উদ্যোগের প্রশংসা করেছেন অন্যান্য খেলোয়াড়রা। লিওনেল মেসির মোমের মূর্তি পশ্চিম বর্ধমান তথা আসানসোলের এক নতুন আকর্ষণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

advertisement

আরও পড়ুন: পোস্টিং পেলেও আসছেন না ডাক্তাররা, নার্সদের ভরসায় চলছে মৌসুনি দ্বীপের স্বাস্থ্যকেন্দ্র! এবার দ্রুত সমাধানের আশ্বাস

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

উল্লেখ্য, আসানসোলের মহিশীলায় ওয়াক্স মিউজিয়াম দেখতে বহু মানুষ ভিড় জমান নিয়মিত। এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বহু প্রতিষ্ঠিত মানুষের মূর্তি রয়েছে। সম্প্রতি সুনীতা উইলিয়ামসের মূর্তিও তৈরি করেন শিল্পী সুশান্ত রায়। এরপর লিওনেল মেসির কলকাতা শহরের পর থেকেই তিনি এই মূর্তিটি তৈরির জন্য উদ্যোগী হন। আর মূর্তিটি উন্মোচনের পর থেকেই তা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: আসানসোল এলেই দেখা হবে মেসির সঙ্গে, লক্ষ লক্ষ টাকা খরচ না করেই তুলুন সেলফি! নয়া চমক দিলেন শিল্পী সুশান্ত রায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল