advertisement

HS Exam 2026: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই সব শেষ, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল পরীক্ষার্থীর! পাড়ায় কান্না যেন থামছে না

Last Updated:

Bankura HS Exam 2026: রাজগ্রাম হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় পথেই থেমে গেল তার যাত্রা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীক্ষার্থী জুয়েল শেখ। শোকস্তব্ধ গোটা এলাকা।

পরীক্ষার্থীকে উদ্ধার করে আনা হয় জয়পুর ব্লক প্রাথমিক হাসপাতালে
পরীক্ষার্থীকে উদ্ধার করে আনা হয় জয়পুর ব্লক প্রাথমিক হাসপাতালে
জয়পুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সপ্তাহের শুরুটা হল দুঃস্বপ্নের মত। বাঁকুড়ায় ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। স্বপ্নভরা জীবনের দোরগোড়ায় দাঁড়িয়েই থেমে গেল এক কিশোরের পথচলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীক্ষার্থী জুয়েল শেখ। সোমবার সকালে জয়পুর থানার রাজশোল মোড়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েলের বাড়ি জয়পুরের বিক্রমপুর গ্রামে। সে জুজুড় হাই স্কুলের ছাত্র ছিল এবং এদিন সকালে মোটরবাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল রাজগ্রাম হাই স্কুল কেন্দ্রে। পরিবারের আশা ছিল, পরীক্ষার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করবে সে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, পরীক্ষার হল পর্যন্ত পৌঁছনোর আগেই শেষ হয়ে গেল তার যাত্রা।
advertisement
আরও পড়ুন: শান্তিনিকেতনের ‘শ্যামলী’ এবার বর্ধমানে, কবিগুরুর স্বপ্নের বাড়িকে নতুন রূপ দিলেন শিল্পী দম্পতি! দেখে তাক লেগে যাবে
শিক্ষকদের বক্তব্য অনুযায়ী, পথে হঠাৎই তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি গাড়িতে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষ দ্রুত তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি, হাসপাতালে পৌঁছতেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্কুলেও নেমে আসে শোকের আবহ। সহপাঠী ও শিক্ষকদের চোখে জল, মুখে একটাই প্রশ্ন, এত অল্প বয়সে এমন নিষ্ঠুর পরিণতি কেন? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, এক গ্রামের স্বপ্নকেই যেন থামিয়ে দিল। এলাকাজুড়ে নেমে এসেছে স্তব্ধতা, শোকস্তব্ধ মানুষ আজও বিশ্বাস করতে পারছে না এমন মর্মান্তিক পরিণতি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
HS Exam 2026: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই সব শেষ, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল পরীক্ষার্থীর! পাড়ায় কান্না যেন থামছে না
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement