advertisement

Asansol News: আসানসোলে মা-কে গুলি, তারপরেই নিজের জীবন শেষ করল ছেলে! আসল রহস্য বেরতেই হতবাক সকলে

Last Updated:

Asansol News: আসানসোলে ভয়াবহ ঘটনা। মাকে গুলি করে আত্মঘাতী হল ছেলে। কী কারণে এমন ঘটনা, তদন্তে পুলিশ।

আসানসোলে ভয়াবহ ঘটনা! (প্রতীকী চিত্র)
আসানসোলে ভয়াবহ ঘটনা! (প্রতীকী চিত্র)
দীপক শর্মা, আসানসোল: মাকে গুলি খুন করে আত্মঘাতী ছেলে। আসানসোলের কুলটির ঘটনা। মৃতদের নাম রাজা বন্দ্যোপাধ্যায় ও সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোর রাতে মর্মান্তিক ঘটনা ঘটল। দয়াময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার ছেলে রাজা বন্দ্যোপাধ্যায় তার মা সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে খুন করে নিজেই আত্মঘাতী হয়।
এমনকি বাড়িতে আগুন জ্বলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার পুলিশ ও দমকল। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মৃত রাজা বন্দ্যোপাধ্যায় বেসরকারি কারখানার গানম্যান ছিল। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে, বলরামপুরে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া-টাটা রোডে একটি মোটরসাইকেল আটক করে মোটরসাইকেল চালকদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলি, কিছু সোনার অলংকার ও বেশ কিছু টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে তারা। পুরুলিয়ার বলরামপুরে সেই উদ্দেশ্যে এসে পুলিশের জালে পড়ে তারা। ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ৬ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
Asansol News: আসানসোলে মা-কে গুলি, তারপরেই নিজের জীবন শেষ করল ছেলে! আসল রহস্য বেরতেই হতবাক সকলে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement